কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র

বিলিয়ন ডলার হেইস্ট। ছবি : সংগৃহীত
বিলিয়ন ডলার হেইস্ট। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঘটনা নিয়ে ডকুমেন্টারি নির্মিত হয়েছে হলিউডে। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলারের রিজার্ভ চুরি এবং হ্যাকারদের মিশনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্রটি। ইতোমধ্যে ‘বিলিয়ন ডলার হেইস্ট’ শিরোনামের এই ডকুমেন্টারির ট্রেলার প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে, একদল সিকিউরিটি হ্যাকার ব্যাংক থেকে কীভাবে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়। আরও দেখানো হয়েছে, হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অর্থ হাতিয়ে নেওয়া থেকে কীভাবে রক্ষা পায় ব্যাংকটি।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মিশা গ্লেনির সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মিত হয়েছে এই ডকুমেন্টারি। জানা গেছে, এটি শুধু ঘটনার চলচ্চিত্র রূপ নয়, ওই ঘটনা পুরো বিশ্বে যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল এবং এর ফলে বৈশ্বিক আন্তঃব্যাংক ব্যবস্থার ঝুঁকির দৃশ্যও উঠে এসেছে তথ্যচিত্রে। এ ছাড়া হ্যাকাররা কীভাবে সুইফট সিস্টেম ব্যবহার করেছিল সেটাও দেখানো হয়েছে।

রিজার্ভ চুরির ওই ঘটনাকে উপজীব্য করে নির্মিত ‘বিলিয়ন ডলার হেইস্ট’ ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন। নির্মিত হয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে। এটি আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা।

সূত্র : দ্য ভার্জ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১০

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১১

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১২

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৩

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৪

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৫

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৬

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৭

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৮

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

১৯

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

২০
X