বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘জাল’ এর কনসার্টে বিশৃঙ্খলা, সেনা হস্তক্ষেপ

‘জাল’ এর কনসার্টে বিশৃঙ্খলা। ছবি : সংগৃহীত
‘জাল’ এর কনসার্টে বিশৃঙ্খলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। ঢাকায় ১৪ বছর পর গাইতে এসেছে দলটি। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ব্যান্ডটিকে কেন্দ্র করে আয়োজিত ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামে কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলার দেখা দেয়। এতে মাঝপথে বন্ধ হয়ে যায় আয়োজন, যা বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর সেনা হস্তক্ষেপে তা আবারও শুরু হয়।

কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়ায় এমন বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানা গেছে। এক পর্যায়ে দর্শকদের হইচই বাড়তে থাকে। তখন মঞ্চে পারফর্ম করতে থাকা দল ‘ভাইকিংস’ গান গাওয়া বন্ধ করে দেয়।

‘জাল’ ও বাংলাদেশের অর্থহীনসহ কয়েকটি ব্যান্ডের গান শুনতে এদিন দুপুর থেকে অনুষ্ঠানস্থলে দর্শক-শ্রোতা বাড়তে থাকে। বিকেল ৫টায় শুরু হওয়া এ কনসার্টে প্রথমে পারফর্ম করে ব্যান্ড ‘কনক্লুশন’। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক বাড়তে বাড়তে হল ভরে ওঠে। তখন জায়গার সংকুলন হচ্ছিল না। কনসার্ট দেখার জন্য পর্যাপ্ত এলইডি স্ক্রিন ছিল না, এ ছাড়া গেট ভেঙে ঢোকার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন কজন প্রত্যক্ষদর্শী।

গণমাধ্যমকে এক দর্শক বলেন, ‘আমরা টিকেট কেটে এসেছি, কিন্তু সামনের সারি ছাড়া কনসার্ট দেখা যাচ্ছে না। অনেকে টিকেট না কেটে দল নিয়ে গেইট ভাঙচুর করে ভেতরে ঢুকেছে। আয়োজকদেরও অনেক অব্যবস্থাপনা আছে। এলইডি স্ক্রিন রাখেনি, স্টেজ উঁচুতে করেনি। বিশৃঙ্খলার কারণে গান শুনতে পারছি না।’

একটা সময় বিশৃঙ্খলার রেশ মঞ্চ পর্যন্ত পৌঁছে যায়। তখন মঞ্চে ছিল ভাইকিংস। দলটি পাঁচটি গান গাওয়ার পর হইচই শুরু হয়। তখন নিরাপত্তার জন্য মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় ব্যান্ডটিকে। এ কারণে কনসার্ট বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট আবারও শুরু হয়।

এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’। এরপর বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X