কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই

ওস্তাদ জাকির হোসেন। ছবি : সংগৃহীত
ওস্তাদ জাকির হোসেন। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। রোববার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো শহরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

জাকির হুসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, ৭৩ বছর বয়সী জাকির হুসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন।

জাকির হোসেনের কলকাতায় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতা জন্য বাতিল হয় অনুষ্ঠান। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।

এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যমও খবরটি প্রচার করে। পরে জাকির হোসেনের ভাতিজা দাবি করে আমির আউলিয়া নামের একজন এক্স পোস্টে জানান, জাকির হোসেন মারা যাননি।

এর পরপর জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়াও বিষয়টি নিশ্চিত করে ভারতসহ বিশ্বব্যাপী তার ভাইয়ের সব ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চান।

তার আগে, জাকির হুসেনের পরিবার একটি বিবৃতিতে তার শারীরিক অসুস্থতার কথা জানায়।বিবৃতিতে বলা হয়, তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হুসেন অসুস্থ। এ সময় তার জন্য প্রার্থনার অনুরোধও জানানো হয়।

১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়স থেকে তবলার যাত্রা শুরু করেন তিনি। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেন।

ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ ‘লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট’। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জাকির হুসেন।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এর অন্যতম সদস্য আল্লারাখা খান ওস্তাদ জাকির হোসেনের বাবা ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X