বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেইলার’

কাভালা গানের দৃশ্য। ছবি : সংগৃহীত
কাভালা গানের দৃশ্য। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত। তার ছবি মানেই যেন বক্স অফিসে হিট। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেইলার’ তা প্রমাণ করল আবারও।

গত শুক্রবার বিশ্বজুড়ে ২৯০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেইলার’ সিনেমা। মুক্তির তিন দিনে পুরো বিশ্বে এর আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি রুপি।

শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ১২৭ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এর আয় ছিল ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় হয়েছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে ৭০ কোটি রুপি। ২০০ কোটি রুপি বাজেটের নির্মিত ‘জেইলার’ মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি।

আরও পড়ুন : ‘জেইলার’ সিনেমা দেখার জন্য অফিসে ছুটি ঘোষণা!

‘জেইলার’ ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ তথা মুথুভেল পান্ডিয়ান। ছবিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জেইলর সিনেমা পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার। ছবিটি প্রযোজনা করেছেন কালানিথি মরন। ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এ ছাড়া অন্যান্য ভূমিকায় আছেন অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X