কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ক্রাইম পেট্রোল অভিনেতাকে কুপিয়ে জখম

রাঘব তিওয়ারি। ছবি : সংগৃহীত
রাঘব তিওয়ারি। ছবি : সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’র অভিনেতা রাঘব তিওয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী অভিনেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি রড দিয়ে আঘাতও করেছেন।

হামলার শিকার হওয়ার পর থানায় যান রাঘব। তার অভিযোগ, হামলার শিকার হওয়ার পর বিষয়টি থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর শপিং করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব। তারপর গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি স্কুটারের মুখোমুখি হন। নিজের ভুল থাকায় স্কুটার চালককে সরিও বলেন তিনি। কিন্তু সরি বলার পরও তর্ক শুরু করেন চালক। গালিগালাজও করতে থাকেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একপর্যায়ে ওই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মারেন। এছাড়াও চড়-থাপ্পড়ও মারা হয় অভিনেতাকে। এরপর রাঘব মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় অনেক সেলাই দেওয়া হয়।

এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব।

উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X