বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’
আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন তিনি। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সে কথাই উঠে এসেছে আসিফের নতুন এই গানে।

গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কাব্য মালায় সুর দিয়েছেন আসিফ আকবরের বহু জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন।

নতুন গান নিয়ে আসিফ আকবর জানালেন, “গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থ দা’র সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১০

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১২

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৩

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৪

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৫

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৬

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৭

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৮

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

২০
X