বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট

‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ 

‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ কনসার্ট। ছবি : আয়োজকদের সৌজন্যে
‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ কনসার্ট। ছবি : আয়োজকদের সৌজন্যে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় মাস পূরণ হয় ফেব্রুয়ারির ৫ তারিখ। এ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হচ্ছে। যার শিরোনাম ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হবে।

কনসার্টটি নিয়ে কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। আমাদের আয়োজন স্থানে চার লাখের বেশি শ্রোতা একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবেন। তাদের সামনে দেশের মোট ১২টি ব্যান্ড গান পরিবেশন করবে। ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এ কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, ফের আবার সবাইকে একত্রিত করা। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের সময় দেশের সবাই যেমনটা হয়েছিল। এ ছাড়া হাসিনা পালানোর ছয় মাস উদযাপনও বলতে পারেন। ২২ ফেব্রুয়ারি সবাই আসুন। আবারও একসঙ্গে গলা মেলাই। আমরা এখানে দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি, যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

এ কনসার্টে প্রধান আকর্ষণ থাকবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X