তৌফিক মেসবাহ
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড়ধাক্কা’ দিতে চাইলেন ভারতীয় উপস্থাপিকা

বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড়ধাক্কা’ দিতে চাইলেন ভারতীয় উপস্থাপিকা

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে চরম অবমাননা এবং সাম্প্রদায়িক উসকানি দিয়ে আসছে। এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের ‘ঘাড়ধাক্কা’ দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানালেন রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার। এ বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

কলকাতাভিত্তিক রিপাবলিক বাংলার জনপ্রিয় টক শো ‘সোজাসুজি স্বর্ণালী’-তে উত্তেজিত কণ্ঠে স্বর্ণালী সরকার বলেন, ‘বাংলাদেশি অভিনেতারা ভারতে এসে নাম, যশ, টাকা কামাচ্ছেন, কিন্তু ভারতের পক্ষে মুখ খুলছেন না। এমনকি সন্ত্রাসী হামলার মতো ঘটনায়ও তাদের মৌনতা প্রশ্নবিদ্ধ।’ উপস্থাপিকা সরাসরি আক্রমণ করেন বাংলাদেশি তারকা জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস ও শাকিব খানকে। এমনকি অভিনেত্রী মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জির নামও টেনে আনেন তিনি।

তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই একে ‘ঘৃণা ছড়ানো’ ও ‘সাংস্কৃতিক বিদ্বেষ’ বলে আখ্যা দিয়েছেন। নেটিজেনদের একজন লেখেন- “শিল্পী কখনো সীমান্ত মানে না, এই ধরনের মন্তব্য সম্পর্ক নষ্ট করে, কিছু গড়তে পারে না। এই ধরনের বক্তব্য শুধু বাংলাদেশি শিল্পীদের অপমান নয়, বরং দুই বাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনকেও প্রশ্নবিদ্ধ করে।” আরেকজন লিখেছেন, “শিল্প, সংস্কৃতি ও মানবতা কখনোই রাজনৈতিক সীমারেখায় আটকে থাকতে পারে না- এই সত্য আজ আবারও সামনে এলো। আমরা আশা করি, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় থাকবে দুই বাংলার এই ঐতিহাসিক সম্পর্কের স্বার্থে।”

বাংলাদেশ-ভারতের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় যুগ যুগ ধরে। সেখানে সাংবাদিকতার নামে এ ধরনের ঘৃণামূলক বক্তব্য সেই সুসম্পর্কের ওপর ছায়া ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশনে পাকিস্থানি শিল্পীদের নিষিদ্ধ করেছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X