বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার যানজট নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া

ঢাকার যানজট নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া

আন্দোলনের নগরী হয়ে উঠেছে রাজধানী ঢাকা। শহরের কর্মজীবী মানুষ এসব আন্দোলন ও রাস্তা অবরোধের কারণে বেজায় বিরক্ত। রাজধানীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে অনেকের মতোই এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়লেন মডেল-অভিনেত্রী, উপস্থাপক ও আইনজীবী পিয়া জান্নাতুল।

বুধবার (২১ মে) নিজের ফেসবুকে একটি ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ংকর ট্রাফিক থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসাব রাখা যায় না। এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।

পিয়া পোস্ট করা ‘আমার র‍্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট!’ লাইনটিও নেটিজেনদের নজর কেড়েছে।

তিনি লিখেছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম। এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি।

পিয়ার আরও লিখেছেন, ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করব কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।

একটা সময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত ছিলেন পিয়া জান্নাতুল। তবে বর্তমানে আইন পেশায় সময় দিচ্ছেন। মাঝে মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা যায় তাকে।

ছোট পর্দার পাশাপাশি চোরাবালি,গ্যাংস্টার রিটার্নস,দ্য স্টোরি অব সামারা, ছিটমহল চলচ্চিত্রে অভিনয় করেছেন পিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X