বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন আখিল

৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন আখিল

দক্ষিণী তারকা পরিবারের সন্তান আখিল আক্কিনেনি বিয়ে করলেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর জয়নব রাবজির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এই অভিনেতা। আখিল বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির কনিষ্ঠ পুত্র ও নাগা চৈতন্যর ভাই। খবর: এনডিটিভির।

গত শুক্রবার (৬ জুন) সাত পাকে বাঁধা পড়েন আখিল আক্কিনেনি ও জয়নব। বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে। আনুষ্ঠানিকতার সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর শনিবার (৭ জুন) হায়দ্রাবাদে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়। এদিন সাদা ফুল ও রাজকীয় সাজসজ্জায় সাজানো হয়েছিল অভিনেতার জুবিলি হিলসের বাড়ি। দক্ষিণী সিনেমার তারকারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিসেপশন অনুষ্ঠানে আখিল পরেছিলেন সাদা টাক্সেডো এবং কালো বোটাই। অন্যদিকে জয়নবকে সুন্দর পিচ রঙের লেহেঙ্গার সঙ্গেভারী হীরার গহনায় দেখা গেছে।

জয়নব শিল্পপতি জুলফি রাবজির মেয়ে। পেশায় তিনি একজন চিত্রশিল্পী। বছর খানেক আগে আখিল ও জয়নবের পরিচয় হয়। এরপর চুটিয়ে প্রেম করেছেন তারা। দুজনের বয়সের ব্যবধান নিয়েও কম সমালোচনা হয়নি। ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আখিল আক্কিনেনি। বর্তমানে তার বয়স ৩০ বছর। আর জয়নব রাবজির বয়স ৩৯ বছর। প্রেমের সম্পর্কের পরিণয় ঘটাতে ৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন আখিল।

বলে রাখা ভালো, ২০১৫ সালে তেলেগু ভাষার ‘আখিল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন আখিল। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে— ‘হ্যালো’, ‘মিস্টার মজনু’, ‘এজেন্ট’ প্রভৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X