বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লিভার সিরোসিসে আক্রান্ত সানা মকবুল

লিভার সিরোসিসে আক্রান্ত সানা মকবুল

জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খান লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।

এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, “আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।”

৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, “আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।”

লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, “চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।”

এই কঠিন সময়েও সানার পাশে রয়েছেন তার বাবা-মা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার পরিবারের সমর্থনই এখন সবচেয়ে বড় শক্তি। আমার মা খুব একটা কিছু বলেন না, কিন্তু তার নীরবতা গভীর সাহস জোগায়। আর আমার বাবা সবসময় সাহসী চেহারা ধরে রাখেন, যদিও ভিতরে চিন্তিত থাকেন। তারা আমাকে একা অনুভব করতে দেন না।”

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, লিভার সিরোসিস লিভারের একটি চূড়ান্ত ও অনিরাময়যোগ্য পর্যায়ের রোগ। এতে যকৃৎ তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রতিস্থাপন ছাড়া সম্পূর্ণ আরোগ্য সম্ভব নয়।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানা মকবুল এর আগে ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনে অংশ নিয়েছেন। দক্ষিণ ভারতীয় বেশ কিছু ছবিতে কাজ করার পর ‘নেমেসিস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে। সানা মকবুলের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X