বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন আঙ্গিকে সোলসের ‘সাগরের প্রান্তরে’

‘সাগরের প্রান্তরে’ গানের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
‘সাগরের প্রান্তরে’ গানের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’। ৫০ বছর পূর্তি হয়েছে এই সংগীত দলের। এ উপলক্ষে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছে তারা। সেই ধারাবাহিকতায় এবার সোলস নিয়ে এসেছে ‘সাগরের প্রান্তরে’ শিরোনামে গান। সম্প্রতি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে সেটি উন্মুক্ত হয়েছে।

সোলসের এই গান নতুন করে সংগীতায়োজন করা হয়েছে। এটির বিষয়ে ব্যান্ড প্রধান পার্থ বড়ুয়া বলেন, “সাগরের প্রান্তরে’ গানটি সবারই পরিচিত। পুরোনো কালজয়ী এই গান নতুন করে সংগীতায়োজন করেছি। গানের সঙ্গে মিল রেখে সমুদ্রসৈকতে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি, শ্রোতারা পুরোনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের চতুর্থ গান।”

সোলস ব্যান্ড বর্তমানে অস্ট্রেলিয়ায় আছে। সেখানে ছয়টি কনসার্টে অংশগ্রহণ করবে তারা। আগামী ২ সেপ্টেম্বর সিডনির মারানা অডিটোরিয়ামে পারফর্ম করবে দলটি। সেখানে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৫ দিন পর পর ব্যান্ডটির নতুন গান ও ভিডিও প্রকাশ হবে। এর আগে ‘যদি দেখো’, ‘কিতা ভাইসাব’ ও ‘রিকশা’ শিরোনামে গানগুলো প্রকাশ হয়েছে। সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সেগুলো উপভোগ করা যাবে।

সাগরের প্রান্তরে-এর আগে প্রকাশিত ‘যদি দেখো’ গানের বিষয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা ইফতেখার সুজনের সঙ্গে গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে। গানটির ভিডিও ধারণের বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও বাংলাদেশে একেবারেই অপেশাদারভাবে ভিডিও ধারণ হয়েছে। তা ছাড়া আমরা গান শোনাতে চাই, ভিডিও মুখ্য নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X