বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিবাড়িতে ঐতিহ্যবাহী জামদানির নতুন রূপে বিশেষ প্রদর্শনী

শান্তিবাড়িতে ঐতিহ্যবাহী জামদানির নতুন রূপে বিশেষ প্রদর্শনী। ছবি : সংগৃহীত
শান্তিবাড়িতে ঐতিহ্যবাহী জামদানির নতুন রূপে বিশেষ প্রদর্শনী। ছবি : সংগৃহীত

নারী পরিচালিত প্রতিষ্ঠান শান্তিবাড়ির গ্যালারি ‘ফ্রিদা কাহ্লো’-তে গত শুক্রবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘সেলিব্রেটিং জামদানি- টেক্সটাইল হেরিটেজ এক্সিবেশন’। ঐতিহ্যবাহী জামদানিকে নতুন আঙ্গিকে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন শিল্প, সংস্কৃতি এবং টেকসই ভাবনার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় এক আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভেইজ এবং হেড অব কালচার কিজি তাহনিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এবং জনপ্রিয় অভিনয়শিল্পী ও মডেল তানজিকা আমিন।

এই প্রদর্শনীতে তিন নারী উদ্যোক্তা- বেলে বউ, পালং খ্যিয়ংম এবং বুনিয়া বাই অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ তাদের সৃষ্টিকর্ম তুলে ধরেন। তাদের উপস্থাপনায় ছিল জামদানি শাড়ি, জামদানির নকশা করা পোশাক, হাতে তৈরি গহনা, স্যুভেনিয়ার এবং রিসাইকেলড ও আপসাইকেলড হোম ডেকর পণ্য। নারী উদ্যোক্তাদের হাতে ঐতিহ্যবাহী জামদানির নতুন রূপ দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন।

দিনব্যাপী এই জমজমাট আয়োজনের অংশ হিসেবে সকালে সংগীত পরিবেশন করেন সংগীত পরিচালক ও গায়ক নির্ঝর চৌধুরী। সন্ধ্যায় গানের আসর মাতান ইট ক্লাউড বি ব্যান্ড।

শান্তিবাড়ির এই আয়োজন দর্শনার্থী ও অতিথিদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জামদানির নতুন উপস্থাপনা এবং স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের কাজের গুণগত মান সবাইকে মুগ্ধ করে। এই প্রদর্শনীর মাধ্যমে শান্তিবাড়ি শুধু একটি ঐতিহ্যকে নয়, বরং নারীর সৃজনশীলতা এবং একটি টেকসই ভবিষ্যতের পথকেও উদযাপন করেছে।

শান্তিবাড়ির প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুমাইয়া তাবাসসুম এক বিবৃতিতে জানান, এই ধরনের আয়োজন জামদানি শিল্পকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এবং নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সহায়ক হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X