বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবা জসীমের কাছেই রাখা হলো ছেলে এ কে রাতুলকে

নায়ক জসীম ও এ কে রাতুল। ছবি : সংগৃহীত
নায়ক জসীম ও এ কে রাতুল। ছবি : সংগৃহীত

ওইনড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু। তিনি জানান, রাতুল অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দাফনের সময় পরিবারের সদস্য, স্বজন ও সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

রোববার (২৭ জুলাই) জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে তাৎক্ষণিকভাবে উত্তরার একটি বেসরকারি হাসপাতাল ও পরে লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হন ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক জসীম। তার তিন ছেলে—সানী, রাতুল ও রাহুলের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয়।

২০১৪ সালে ওইনড ব্যান্ডের মাধ্যমে দেশের সংগীতাঙ্গনে এক ভিন্ন ধারা নিয়ে যাত্রা শুরু করেন এ কে রাতুল। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশিত হয় ২০১৪ সালে এবং দ্বিতীয় অ্যালবাম ‘টু’ আসে ২০১৭ সালে। এর পর থেকেই ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে থাকে।

গায়ক হিসেবে যেমন দক্ষ ছিলেন, তেমনি সাউন্ড ইঞ্জিনিয়ার ও সংগীত প্রযোজক হিসেবেও রাতুল ছিলেন সমান স্বীকৃত। অনেক খ্যাতনামা ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবামের সাউন্ড ডিজাইন তারই করা।

রাতুলের অকালপ্রয়াণে দেশের সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শ্রোতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১০

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১১

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১২

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৩

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৪

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৫

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৬

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৭

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৮

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৯

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

২০
X