স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

রদ্রি ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
রদ্রি ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

১১ মাস পর প্রিমিয়ার লিগে একাদশে ফিরেও দলকে জেতাতে পারলেন না রদ্রি। রোববার (৩১ আগস্ট) ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের হারে হতাশ ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষে স্প্যানিশ মিডফিল্ডার স্পষ্ট জানালেন—তিনি লিওনেল মেসি নন, যে একাই দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারবেন।

৩৪ মিনিটে পেপ গার্দিওলার দল আর্লিং হলান্ড এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরে যায়। ৬৭ মিনিটে জেমস মিলনারের পেনাল্টি ও শেষ দিকে ব্রায়ান গ্রুডার গোলে জয় তুলে নেয় ব্রাইটন।

রদ্রির ভাষায়, ‘আমি মেসি নই। আমি ফিরে এলেই দল টানা জিততে শুরু করবে—এমনটা ভাবা ভুল। ফুটবল একেবারেই দলীয় খেলা। আমারও সময় লাগবে সেরা ছন্দে ফিরতে।’

তিনি সতীর্থদের ভুল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন, ‘আমরা অনেক শিশুতোষ ভুল করছি। মনোযোগ ধরে রাখতে পারছি না। নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে হবে দ্রুত। প্রতিযোগিতায় থাকতে চাইলে আমাদের মান বাড়াতেই হবে।’

অন্যদিকে গোল উদযাপন আবেগঘন করে তুলেছিলেন ব্রাইটনের জেমস মিলনার। প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার ২০ নম্বর জার্সি পরে গোল করে সেটি উৎসর্গ করলেন তিনি।

টানা দুই লিগ ম্যাচে হেরে মৌসুমের শুরুতে চাপের মুখে সিটি। রদ্রি অবশ্য আশাবাদী, আন্তর্জাতিক বিরতির পর আরও শক্ত হয়ে ফিরবে তার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X