কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগের বিষয়ে মুখ খুললেন সেই অভিনেতা

আশিস কাপুর। ছবি : সংগৃহীত
আশিস কাপুর। ছবি : সংগৃহীত

ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে গ্রেপ্তার করেন পুনে পুলিশ। পরে এ অভিযোগ থেকে জামিন পেয়েছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

জামিনের পর প্রথমবার নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আশিস বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে, সত্যেরই জয় হয়। আসল ঘটনা সব সময়েই দিনের আলো দেখতে পায়।

আশিস বলেন, এই কঠিন সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এই দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করে।

এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছেন পুনে পুলিশ। কপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আশিসের অভিনয় ক্যারিয়ার দীর্ঘদিনের। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে। বিশেষ করে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’ ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X