নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত শিল্পপতি রিপন মুন্সি অবশেষে কারাগারে

শিল্পপতি রিপন মুন্সি। ছবি : সংগৃহীত
শিল্পপতি রিপন মুন্সি। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহুল আলোচিত ও বিতর্কিত শিল্পপতি, স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা থানার এক মামলায় মঙ্গলবার রাতে উত্তরার স্পাইডার গ্রুপের অফিস থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রিপন মুন্সির ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতার বাসিন্দা। নিজ এলাকায় তার বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে।

তবে তিনি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ঢাকায় বসবাস করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (মতিঝিল) দৈনিক কালবেলাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার বাড্ডা থানায় আজিজুল হক নামের এক গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে রিপন মুন্সিকে ২০ নম্বর আসামি করে এ বছরের ৩ মার্চ মামলা করেন।

গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ব্রাহ্মণবাড়িয়ারই বাসিন্দা, মামলার বাদী আজিজুল হক তার মামলার এজহারে অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বাড্ডার লিংক রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা একত্র হয়ে পিকেটিং করছিলেন।

সে সময় মামলার এজহারনামায় ২০ নম্বর আসামি রিপন মুন্সিসহ প্রায় ৪০ জনের একটি সন্ত্রাসী দল ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে ওইদিন বিকেল ৪টার দিকে এলোপাতাড়ি গুলি করে। সেই গুলিতে আজিজুল হকের দুটো চোখ ক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সুস্থ হয়ে ঘটনার প্রায় ৮ মাস পর তিনি গত মার্চে বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মামলাটি বাড্ডা থানায় দায়ের হওয়ার পর এটির তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

৫ আগস্টের পরবর্তী সময়ে শিল্পপতি রিপন মুন্সি ভূমিদস্যু হিসেবে বিভিন্ন গণমাধ্যমের একাধিকবার শিরোনাম হয়েছেন ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১০

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১১

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১২

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৪

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৫

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৬

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৭

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৮

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৯

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X