বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার পডকাস্টে আফজাল হোসেন

প্রথমবার পডকাস্টে আফজাল হোসেন

প্রথমবারের মতো কোনো পডকাস্টে অংশ নিয়েছেন একুশে পদকে ভূষিত, বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র অষ্টম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি।

এই পর্বটি প্রচার হবে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনর্বিবেচনা করেন। যদিও শেষ পর্যন্ত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ে অভিজ্ঞতা সুখকরই হয়েছে।

চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে। ভীষণ ইতিবাচক মানুষ আফজাল হোসেন পডকাস্টে বলেন, ‘আমাদের সমাজে এখন প্রেম থাকিতেও প্রেমহীন, অল্পতেই অসন্তুষ্ট হওয়া মানুষের সংখ্যা প্রচুর। অনেকের জীবনে কোনো কিছু নিয়ে মুগ্ধতা নেই, নেই বিস্ময়। সুখের জন্য কাঙালিপনা নেই। কৃতজ্ঞতকার সাথে প্রাপ্তির আনন্দ এখন আর কেউ স্বীকার করে না। বেঁচে থাকার অসাধারণত্ব অনুভব করে না। কিছু মানুষ জীবন কাটায়, জীবন তাদের ভাবায় না। আমরা কাছের মানুষকেও ধন্যবাদ জানাতে ভুলে যাই।’

আফজাল হোসেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে স্মরণ করেন তার শুরুর দিনগুলোর অনেক না বলা কথা। তিনি বলেন, ‘এই শহরে এসেছিলাম বহু দূরের একটা গ্রাম থেকে। যেখানে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা নামলে ঘরে ঘরে জ্বলে উঠতো হ্যারিকেন। তখন সে হ্যারিকেনের স্বল্প আলো কখনোই মিটমিটে মনে হয়নি। নিজেদের বাড়ি ঘর ছাড়াও যে কোনো দিকে যাওয়ার পথকে মনে হয়নি অন্য কারও পথ ধরে হাঁটছি। একটা পুকুরে ঝাঁপ দিতে ইচ্ছা হওয়া মাত্র ঝাঁপ দিয়ে পড়া যেত। পুরো গ্রামটাকে মনে হতো নিজের। যে কোনো উৎসবে সবাই হৈ হৈ করে একত্রিত হয়ে যেত। কখন, কাকে কী করতে হবে, তা বলে দেয়নি কেউ। তখন মানুষের মনে স্বস্তি ছিল, শান্তি ছিল’। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X