স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অ্যানফিল্ডে দর্শকের সঙ্গে ঝগড়া করে লাল কার্ড দেখলেন সিমিওনে

সিমিওনেকে আটকাচ্ছেন সহকারী কোচেরা। ছবি : সংগৃহীত
সিমিওনেকে আটকাচ্ছেন সহকারী কোচেরা। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় রাতে অ্যানফিল্ডে হার মেনেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লিভারপুলের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তেই আলোচনায় চলে আসেন দলের কোচ দিয়েগো সিমিওনে।

শেষ মুহূর্তে ভার্জিল ফন ডাইক গোল করে লিভারপুলকে জয় এনে দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে সাইডলাইনে। টিভি ক্যামেরায় দেখা যায়, লিভারপুল সমর্থকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন সিমিওনে। একপর্যায়ে পরিস্থিতি সামলাতে মাঠে প্রবেশ করেন নিরাপত্তাকর্মী ও অ্যাতলেটিকোর সহকারী কোচরা। অবশেষে রেফারি মৌরিজিও মারিয়ানি আর্জেন্টাইন কোচকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সিমিওনে। তিনি বলেন, ‘আমরা এমন একটা জায়গায় কাজ করি যেখানে সবসময় উত্তর দেওয়ার বা প্রতিক্রিয়া দেখানোর সুযোগ থাকে না। তবে যদি বর্ণবাদী মন্তব্য বা অপমান করা হয়, তাহলে আমরা মানুষ হিসেবেই প্রতিক্রিয়া জানাতে পারি। তৃতীয় গোলের পর এক সমর্থক আমাকে অপমানজনক মন্তব্য করে। আমি ঘুরে দাঁড়াই, কারণ আমিও একজন মানুষ।’

তবে কী ধরনের অপমান তিনি শুনেছেন, তা খোলাসা করতে চাননি সিমিওনে। তার ভাষায়, ‘আমি সেই বিষয়ে বিস্তারিত বলতে চাই না। এগুলো সমাজের সমস্যা, যা আমি এক সংবাদ সম্মেলনে সমাধান করতে পারব না। আমাদের সঙ্গে সবসময়ই এমনটা ঘটে, মেনে নিতে হবে।’

শেষ বাঁশি বাজার আগে ২-০ গোলে পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল অ্যাতলেটিকো। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফন ডাইকের গোলে সব শেষ হয়ে যায়। পরাজয়ের হতাশার পাশাপাশি কোচের বিতর্কিত বহিষ্কার ম্যাচটিকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে লিভারপুলের কোচ আর্নে স্লট জানিয়েছেন, তিনি পুরো ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X