সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রহস্যময় সৌন্দর্যে ঘেরা ৭০০ বছর পুরোনো সোনারগাঁয়ের পোদ্দার বাড়ি

সোনারগাঁয়ের পোদ্দার বাড়ি। ছবি : কালবেলা
সোনারগাঁয়ের পোদ্দার বাড়ি। ছবি : কালবেলা

ঐতিহ্য, স্থাপত্য আর শিল্পকুশলতার এক অপূর্ব নিদর্শন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পোদ্দার বাড়ি। ইতিহাসের গৌরবময় অতীতকে বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা বাড়িটি হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ—যদি সময়মতো এর সংরক্ষণ নিশ্চিত করা যায়।

ইট, ঢালাই লোহার ব্র্যাকেট, কাস্ট আয়রনের ভেন্টিলেটর ও গ্রিল, সিরামিক টাইলস, মোজাইক মেঝে আর নিখুঁত নকশার মধ্য দিয়ে পোদ্দার বাড়ির স্থাপত্য প্রকাশ করে ইউরোপীয় নান্দনিকতা ও ঔপনিবেশিক যুগের শৈলীর ছাপ। খিলান ও ছাদের মধ্যবর্তী অংশে নীল-সাদার নিখুঁত ছাপ এবং কারুকাজ বাড়িটির শৈল্পিক মর্যাদা বাড়িয়ে তুলেছে আরও বহুগুণে।

দোতলাবিশিষ্ট এই বাড়িতে রয়েছে ১১০টিরও বেশি কক্ষ, যেখানে ছিল মন্দির, গোসলখানা, নাচঘর, আতুরঘর, বৈঠকখানা, খাজাঞ্চিখানা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ ও পান্থশালা। বাড়ির অভ্যন্তরে ছিল রমণীদের জন্য তিনদিক ঘেরা পুকুরঘাট, খাল-পুকুর দিয়ে পানি সরবরাহ, গভীর কূপ, বিশাল ফুলের বাগান ও খেলার মাঠ—যা একে পরিণত করেছে এক প্রাসাদোপম ঐতিহ্যবাহী স্থাপনায়।

স্থাপত্যের ধরনে মোগল, গ্রিক, গান্ধারা ও উপনিবেশিক যুগের ছাপের পাশাপাশি রয়েছে স্থানীয় কারিগরদের নিজস্ব দক্ষতার ছোঁয়া। প্রতিটি ইটে মিশে আছে ইতিহাস—যা তৈরি হয়েছে জমিদারদের নিজস্ব ইটভাটায় দক্ষ শ্রমিকের নিখুঁত পরিশ্রমে।

স্থানীয়রা জানান, পোদ্দার বাড়ির ইতিহাস প্রায় ৭০০ বছরের পুরোনো। রামমোহন পোদ্দার, শশী পোদ্দার, আনন্দ পোদ্দার ও গোপী পোদ্দার ছিলেন এ বংশের খ্যাতনামা ব্যক্তিত্ব। আনন্দ পোদ্দারের নামে গড়ে ওঠা আনন্দবাজার এখনো স্থানীয়দের কাছে পরিচিত।

৩৭২ বিঘা জমি মালিক পোদ্দারদের পুরো সম্পত্তিই অ্যাডভোকেট আউয়ালের দখলে। তার বাবা আনোয়ার হোসেন পোদ্দারদের কাজ করতেন। সেই সূত্রে পোদ্দারদের সঙ্গে সম্পর্ক। তিনি বাড়িটি কিনেছেন বলে জানা গেছে।

ঐতিহাসিক পানাম নগরীর নিকটবর্তী এ বাড়ি বর্তমানে সোনারগাঁ পৌরসভার পূর্ব ও উত্তর পাশে অবস্থিত। তবে দুঃখজনক হলেও সত্য, শতাব্দীপ্রাচীন এ স্থাপনাটি বর্তমানে অযত্ন-অবহেলায় ধ্বংস প্রায়। প্রতিদিন ধীরে ধীরে ভেঙে পড়ছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী দেয়াল, কার্নিশ আর কারুকার্য।

বিশেষজ্ঞদের মতে, এ পোদ্দার বাড়ি যদি সঠিকভাবে সংরক্ষণ ও পর্যটনের আওতায় আনা যায়, তবে এটি হয়ে উঠতে পারে সোনারগাঁয়ের অন্যতম প্রধান আকর্ষণ। ইতিহাসপ্রেমী দর্শনার্থীদের জন্য এটি হতে পারে এক অপূর্ব গন্তব্য, আর দেশের জন্য হতে পারে এক মূল্যবান ঐতিহ্যের পুনরুদ্ধার।

দায়িত্বরত কর্মকর্তা সহকারী কাস্টোডিয়ান মো. সিয়াম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘যেহেতু ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নয়, সেহেতু এ বিষয়ে তিনি আপাতত কিছুই বলতে পারছেন না। তবে, কোনো সভা হলে এটি অধিদপ্তরের আওতায় আনা যায় কি না, তা যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।’

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ইতিহাসসমৃদ্ধ দৃষ্টিনন্দন এ বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে নতুন প্রজন্ম ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X