বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

কাল রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া

জুবিন গর্গ। ছবি : সংগৃহীত
জুবিন গর্গ। ছবি : সংগৃহীত

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর শোকে স্তব্ধ পুরো রাজ্য তথা উত্তর-পূর্ব ভারত। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় লাইফ জ্যাকেট ছাড়াই ডুবে গিয়ে প্রাণ হারান তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো আসামের সংগীত–সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়।

আসাম সরকার ইতোমধ্যেই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। শেষকৃত্যের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে কামারকুচি (সোনাপুর সাব-ডিভিশন)। এ উপলক্ষে প্রায় ১০ বিঘা জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার, যেখানে পরবর্তীতে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

২৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে মরদেহ রাখা হবে গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর শবযাত্রা নিয়ে যাওয়া হবে কামারকুচিতে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় জুবিন গার্গের সংগীতে অবদানের প্রশংসা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এ কিংবদন্তি শিল্পীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১০

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১১

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১২

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৩

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৪

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৫

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৭

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

১৮

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন ১২ গ্রাম

১৯

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

২০
X