স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলতে নারাজ সূর্যকুমার

সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত
সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর চাপে ভরা মুহূর্ত। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব একেবারেই ভিন্ন সুরে মন্তব্য করলেন। তার মতে, ভারত-পাকিস্তান ম্যাচকে আর ‘রাইভালরি’ বলা যায় না।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। মাত্র ৫৯ বলে তারা গড়ে তোলেন ১০৫ রানের রেকর্ড জুটি। অভিষেক খেলেন ৩৯ বলে বিস্ফোরক ৭৪ রানের ইনিংস, যা সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়। গিলও ফিরেছেন ৪৭ রানে। ভারতের জয় আসে ৭ বল হাতে রেখেই,৬ উইকেটের ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আপনারা বারবার ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন। আমার মতে, যখন দুই দল ১৫-২০ বার খেলবে আর ফলাফল সমানে সমান হবে, তখন সেটিকে রাইভালরি বলা যায়। কিন্তু ১০-০ বা ১০-১ হলে এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি, ব্যাটিং হোক বা বোলিং।’

পরিসংখ্যানও সূর্যকুমারের কথাই প্রমাণ করে। এই জয়ের পর টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড দাঁড়াল ১২-৩।

ম্যাচে ভারতীয় ফিল্ডাররা কয়েকটি সহজ ক্যাচ ফেলে দেন। এ নিয়ে হাস্যরস করে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ফিল্ডিং কোচ এরই মধ্যে ইমেইল পাঠিয়েছেন তাদের, যাদের হাতে আজ বাটার লেগে ছিল। তবে এটা আগে হওয়াটা ভালো, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’

অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে সূর্যকুমার বলেন, ‘ও খুব নিঃস্বার্থ ক্রিকেট খেলে। পাওয়ারপ্লের পরও একই ছন্দে ব্যাট করে; কখন ঝুঁকি নিতে হবে আর কখন ধরে খেলতে হবে—সেটা সুন্দরভাবে বোঝে। প্রতিদিনই শিখছে।’

শুভমান ও অভিষেকের জুটি নিয়ে তিনি আরও যোগ করেন, ‘তারা বরফ আর আগুনের মতো—একজন শান্ত, আরেকজন আক্রমণাত্মক। একে অন্যকে নিখুঁতভাবে পরিপূরক করে।’

হ্যান্ডশেক বিতর্কের আবহে মাঠের ক্রিকেটে ভারত আবারও প্রমাণ করল তাদের আধিপত্য। সূর্যকুমারের চোখে এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, বরং আছে একতরফা শ্রেষ্ঠত্বের গল্প। আর এই জয় ভারতের সুপার ফোরে অবস্থান আরও মজবুত করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১০

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১১

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১২

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৩

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৫

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৭

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৮

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৯

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

২০
X