রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে হাত মেলাল ভারত, তবে…

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, মাঠের ভেতরে যেমন, মাঠের বাইরে তেমনও। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের জয়ের পর এবার আলোচনার কেন্দ্রে ক্রিকেট নয়; বরং করমর্দন। ম্যাচ শেষে প্রথম ম্যাচের মতোই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় খেলোয়াড়রা, তবে করমর্দন করলেন কেবল আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে। ফলে হতভম্ব হয়ে গেল পাকিস্তান শিবির।

এই দৃশ্য নতুন কিছু নয়। ঠিক এক সপ্তাহ আগেই গ্রুপ পর্বে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন ছিল, আবারও কি এমন কিছু ঘটতে যাচ্ছে? শেষ পর্যন্ত সুপার ফোরে সেই প্রশ্নের উত্তর মিলল—হ্যাঁ।

টসের সময় সালমান আগার দিকে হাত বাড়ালেন না সূর্যকুমার। বরং সরাসরি গেলেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর দিকে, এরপর করমর্দন করলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে। সূর্যকুমার তখন কেবল ম্যাচ নিয়ে কথা বললেন—পিচ, শিশির আর দলে বুমরাহ-চক্রবর্তীর ফেরার প্রসঙ্গ। করমর্দনের প্রসঙ্গে তিনি নীরব থাকলেন।

পাকিস্তানের ১৭২ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে জেতে ভারত। তিলক বর্মার ব্যাট থেকে আসে জয়ের চার। ম্যাচ শেষ হতেই তিলক ও হার্দিক সোজা চলে যান ড্রেসিংরুমের দিকে। এরপর পুরো ভারতীয় দল বেরিয়ে এসে এগোল পাকিস্তানি খেলোয়াড়দের দিকে; কিন্তু হঠাৎ মোড় ঘুরিয়ে কেবল আম্পায়ারদের সঙ্গে হাত মেলালেন, তারপর ফিরে গেলেন নিজেদের ক্যাম্পে।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনেই সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল ‘হ্যান্ডশেক ইস্যু’ নিয়ে। তিনি তখন হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘আপনি অন্য কিছু বলছেন? আমাদের বোলিং নিয়ে বলছেন? আসল ব্যাপার হলো বল আর ব্যাটের লড়াই, পুরো স্টেডিয়াম ভরা, দেশের জন্য সেরাটা দেওয়াই গুরুত্বপূর্ণ।’

দুই ম্যাচেই করমর্দন না হওয়ায় এখন এটি এশিয়া কাপ ২০২৫-এর সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম—সবাই আলোচনায় মেতে উঠেছে এই বিতর্কে। মাঠের লড়াইয়ে ভারত যতই এগিয়ে থাকুক না কেন, মাঠের বাইরের এই আচরণ কেবল সম্পর্কের টানাপোড়েনকেই আরও স্পষ্ট করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X