কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ নেতাদের ধরলে ৫ হাজার টাকা পুরস্কার’, যা বলল ডিএমপি

উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ছবি : সংগৃহীত
উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ছবি : সংগৃহীত

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এমন কোনো পুরস্কার ঘোষণরা কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সব সময় সেটিকে আমরা উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। বিশেষ করে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয় আইনিভাবেই রয়েছে। এ ছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদের পুরস্কারের বিধানও রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় পাঁচ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়ম রয়েছে, সেটি আমরা আইনের মধ্যে থেকেই নিয়ম মেনে করে থাকি।

সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার রাত ৯টার পর হাতিরঝিলে চলাচলে নিরুৎসাহিত করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচল নিরুৎসাহিত করা হয়নি। এটি অন্য কোনো ইউনিট করে থাকলে এ বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X