স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনে বিসিবি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

ইশরাক হোসন। পুরোনো ছবি
ইশরাক হোসন। পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় ‘বাড়াবাড়ি’ হলে প্রয়োজনে বিসিবি কার্যালয় ঘেরাও করা হবে।

রোববার ঢাকায় জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ের খেলোয়াড় ও সংগঠকদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন তিনি। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, ‘বর্তমান সরকার একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে বিষয়গুলোতে জড়িয়ে নিজেদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এভাবে কখনো শান্তিপূর্ণ সমাধান আসবে না। আমরা চাই না, বিসিবি নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হোক।’

তিনি আরও যোগ করেন, ‘গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে হবে। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরা মনোনীত হোন। যদি তা না হয়, এবং মনোনয়ন প্রক্রিয়ায় অন্যায় চাপ সৃষ্টি করা হয়, তবে আমাদের একটাই পথ থাকবে—বিসিবি ঘেরাও।’

সাম্প্রতিক সময়ে বিসিবি ভবনের সামনে নানা দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি দেখা গেছে—কখনো ম্যাচের টিকিট নিয়ে, আবার কখনো সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার দাবিতে। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন, কারণ সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করেই উঠেছে এ ঘেরাওয়ের হুমকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X