কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে মঞ্চে অভিনয় করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অভিনেতা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে চাম্বার চৌগানে রামলীলা মঞ্চায়নের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ‘সিন্দাবাদ’ খ্যাত এই অভিনেতার নাম অমরেশ মহাজন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম লোকমাত টাইমস জানায়, এদিন মঞ্চে রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন মহাজন। ডায়ালগ বলার মাঝেই হঠাৎ বাঁ-দিকে হেলে পড়েন এবং পাশে থাকা সহশিল্পীর কাঁধে ভর করেন। দর্শক ও কলাকুশলীরা প্রথমে ভেবেছিলেন, এটি নাটকেরই অংশ। তবে কয়েক সেকেন্ডের মধ্যে বোঝা যায়, পরিস্থিতি ভিন্ন কিছু।

শ্রী রামলীলা ক্লাব চাম্বার সভাপতি স্বপন মহাজন বলেন, ‘উনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।’

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে লিখেছেন, তাকে মঞ্চেই হারিয়ে ফেলতে হলো।

অমরেশ মহাজন মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমে দীর্ঘ অভিনয়জীবন কাটিয়েছেন। দর্শকদের কাছে বেশ প্রিয় ও সমাদৃত ছিলেন তিনি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X