কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত গরম চা বা কফির তাপমাত্রা কি ক্যানসার সৃষ্টিকারী? যা বলছে গবেষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালবেলার শুরুটা হোক কিংবা রাতজাগা আড্ডার শেষ, এক কাপ গরম চা বা কফি যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসে কাজের ফাঁকে, ট্রেনে বসে, অথবা শীতের সকালে বারান্দায়—গরম ধোঁয়া ওঠা কাপে চুমুক না দিলে যেন কিছুই জমে না।

শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে এই পানীয় শুধু চা-কফি নয়, বরং স্বস্তি, আনন্দ আর আরামের প্রতীক। কিন্তু জানেন কী, যে পানীয়কে আমরা সবচেয়ে বেশি আরামদায়ক বলে জানি, সেই পানীয়ের তাপমাত্রাই হয়তো আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বয়ে আনছে? গবেষণা বলছে, খুব গরম চা বা কফি নিয়মিত পান করলে বাড়তে পারে খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আএআরসি) জানিয়েছে, খুব গরম চা বা কফি, বিশেষত ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পান করলে তা মানুষের জন্য ‘সম্ভাব্য কার্সিনোজেনিক’। অর্থাৎ ক্যানসার সৃষ্টিকারী হতে পারে।

কোথায় কীভাবে প্রমাণ মিলেছে?

দক্ষিণ আমেরিকায় জনপ্রিয় মেট পানীয় প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াসে পান করার ফলে স্থানীয়দের মধ্যে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি অনেক বেশি বলে প্রমাণ পাওয়া গেছে। একই রকম প্রমাণ মিলেছে আফ্রিকা ও এশিয়ার কিছু দেশেও।

সম্প্রতি ব্রিটেনে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ককে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, দিনে আট কাপ বা তার বেশি অতিরিক্ত গরম চা-কফি খাওয়ার অভ্যাস খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি প্রায় ছয় গুণ বাড়িয়ে দেয়।

কীভাবে ক্ষতি করে গরম পানীয়?

অতিরিক্ত গরম তরল সরাসরি খাদ্যনালির কোষে তাপজনিত ক্ষত তৈরি করে। এ ক্ষতি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে কোষগুলো ক্যানসার সৃষ্টিকারী হিসেবে রূপ নিতে পারে।

প্রাণীদের ওপর করা পরীক্ষায়ও দেখা গেছে, ৭০ ডিগ্রি সেলসিয়াসের গরম পানি নিয়মিত পান করলে খাদ্যনালিতে প্রি-ক্যানসারাস বৃদ্ধি দ্রুত ঘটে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এ ধরনের তাপজনিত ক্ষতি খাদ্যনালির স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে তোলে। ফলে পাকস্থলির অ্যাসিড রিফ্লাক্স হলে কোষে অতিরিক্ত ক্ষতি হয় এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে।

বড় চুমুকেই বেশি বিপদ

শুধু তাপমাত্রা নয়, খাওয়ার ধরনও গুরুত্বপূর্ণ। গবেষণা অনুযায়ী, ২০ মিলিলিটারের একটি বড় চুমুক যদি হয় ৬৫° সেলসিয়াস তাপমাত্রার, তবে খাদ্যনালির ভেতরের তাপমাত্রা একবারেই ১২° পর্যন্ত বাড়তে পারে। ছোট ছোট চুমুকে ঝুঁকি কম হলেও বছরের পর বছর ধরে বড় চুমুকে গরম পানীয় খেলে বিপদ অনেকটাই বেড়ে যায়।

নিরাপদ তাপমাত্রা কত?

চা বা কফি বানাতে যে পানি ব্যবহার করা হয়, তা সাধারণত ৯০° সেলসিয়াস পর্যন্ত গরম থাকে। কিন্তু মার্কিন গবেষকদের মতে, স্বাদ ও সুরক্ষা দুটো দিক মাথায় রেখে পানীয়র উপযুক্ত তাপমাত্রা হওয়া উচিত প্রায় ৫৭.৮° সেলসিয়াস।

কী করবেন? বিশেষজ্ঞদের পরামর্শ

চা-কফির স্বাদ উপভোগ করতে চাইলে আগে নিরাপত্তার দিকটা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন,

১. গরম পানীয় একদম ফুটন্ত অবস্থায় খাবেন না, অন্তত ৫ মিনিট রেখে দিন। এ সময়েই তাপমাত্রা প্রায় ১০-১৫° সেলসিয়াস কমে যায়।

২. ছোট ছোট সিপ নিন, বড় চুমুক এড়িয়ে চলুন।

৩. গলা বা বুকে বারবার জ্বালাভাব অনুভূত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X