বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

 ৬ বছর পর বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী

আলি আজমত । ছবি : সংগৃহীত
আলি আজমত । ছবি : সংগৃহীত

ছয় বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ঢাকার সংগীতপ্রেমীদের জন্য আসছে রোমাঞ্চকর এক রাত। পাকিস্তানের কিংবদন্তি রক তারকা আলি আজমত ফিরছেন মঞ্চ কাঁপাতে। এবারই প্রথমবার, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একক কনসার্ট, যেখানে গাইবেন তার জনপ্রিয় সব হিট গান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কনসার্টের একটি ছবি শেয়ার করে আলি আজমত লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে।’

এবারের আয়োজনের শিরোনাম রাখা হয়েছে ‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। যদিও কনসার্টের তারিখ, স্থান ও আয়োজকদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

এর আগে দুবার ঢাকায় এসেছিলেন এই রক তারকা। সর্বশেষ ২০১৯ সালে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এ দর্শকদের মুগ্ধ করেন তিনি।

আলী আজমত মূলত পাকিস্তানের বিখ্যাত রক ব্যান্ড ‘জুনুন’-এর প্রধান ভোকালিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির হয়ে গান করেন তিনি। পরে ২০০৬ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’।

তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে অসংখ্য গান— ‘সায়োনি’, ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘রঙিলা’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘জিন্দা’ ইত্যাদি। শুধু গায়ক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও তিনি পাকিস্তান ও বলিউডে জনপ্রিয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X