স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ফাইনালের টিকিট শেষ, দুবাইয়ে ‘হাউসফুল’ উত্তেজনা

ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

পাকিস্তান-ভারতের মুখোমুখি লড়াই হলে সেই ম্যাচ যে শুধু খেলা থাকে না—রূপ নেয় এক মহাযজ্ঞে তা ক্রিকেটভক্তরা ভালোভাবেই জানে । আর এশিয়া কাপে প্রথমবারের মতো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে নামছে মুখোমুখি। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের জন্য ভেন্যুটি এখন ‘হাউসফুল’।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে (১৪ সেপ্টেম্বর) ২০ হাজার আর সুপার ফোরের লড়াইয়ে (২১ সেপ্টেম্বর) ১৭ হাজার দর্শক গ্যালারিতে ভিড় করেছিলেন। কিন্তু ফাইনালের আগ্রহ সেই সংখ্যাকেও ছাপিয়ে গেছে। ইতিহাসের প্রথম পাকিস্তান-ভারত এশিয়া কাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা ছুঁয়েছে চরমে।

সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান। এর আগে টুর্নামেন্টের প্রতিটি প্রতিপক্ষকে হারালেও, ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই হোঁচট খেয়েছে বাবরবিহীন সবুজ জার্সিধারীরা। ওপেনার অভিষেক শর্মা ও স্পিনার বরুণ চক্রবর্তীর নেতৃত্বে ভারতীয় দল বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বসেরা ব্যাটসম্যান ও বোলারকে নিজেদের দলে পাচ্ছে।

তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি পারদ চড়েছে বিতর্কেও। ১৪ সেপ্টেম্বরের ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের করমর্দন এড়িয়ে যাওয়া এবং পরের রাজনৈতিক মন্তব্য নিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগের পর আইসিসি তাকে আনুষ্ঠানিকভাবে সতর্কও করেছে।

সব উত্তেজনা ও চাপের মধ্যেও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা শান্ত কণ্ঠে জানিয়েছেন, ‘উভয় দলের ওপর চাপ সমান থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব জয়ের জন্য।’

রোববার দুবাইয়ে যখন পাকিস্তান-ভারত নামবে শিরোপার লড়াইয়ে, তখন ক্রিকেটবিশ্বের চোখ থাকবে এই ম্যাচে। রাজনৈতিক উত্তেজনা, অতীতের দ্বন্দ্ব আর বর্তমানের ফর্ম—সবকিছু মিলে এশিয়া কাপ ফাইনাল হতে যাচ্ছে এশীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১০

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১১

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১২

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৫

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৭

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৯

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

২০
X