স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগান সিরিজে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

চোটের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি লিটন দাসের। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। পুরোপুরি ফিট হতে লিটনের অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে। ফলে ছন্দে থাকা ক্রিকেটারকে ছাড়াই আফগানিস্তান সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে লিটনের চোট গুরুতর নয় বলেও জানানো হয়। যদিও সেটা শেষ পর্যন্ত আর হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে লিটনকে খেলাতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট।

মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় ভারত ম্যাচে খেলতে পারেননি লিটন। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলা হয়নি বাংলাদেশের অধিনায়কের। আর এখন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের।

লিটনের খেলতে না পারার অর্থ হলো টি-টোয়েন্টি দলে পরিবর্তন আসছে। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে দলেও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখ টিকে যেতে পারেন। ওয়ানডে সিরিজেও লিটন না খেললে তার পরিবর্তে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।

আফগানিস্তান সিরিজের জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন তারা।

উল্লেখ, ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর। ওয়ানডে ম্যাচের সবগুলো হবে আবুধাবিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১০

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১১

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১২

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৩

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৪

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৫

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৬

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৭

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৮

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৯

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

২০
X