বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

ব্যান্ড আর্টসেল। ছবি : সংগৃহীত
ব্যান্ড আর্টসেল। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। যাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানভাবে রয়েছে। যেখানেই বাংলা ভাষাভাষীর বসবাস, সেখানেই বাজে ‘দুঃখ বিলাস’, ও ‘আমায় ভালোবাসেনি’, ‘ধূসর সময়’ ও ‘অনিকেত প্রান্তর’-এর মতো কালজয়ী সব গান। ছড়িয়ে থাকা এসব শ্রোতার জন্য আর্টসেল এবার প্রকাশ করছে নতুন চারটি গান।

নিজেদের নতুন এই চারটি গানের তথ্য ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। সেখানে আর্টসেল দলগতভাবে জানায়, তারা শ্রোতাদের জন্য একটি সুখবর নিয়ে আসছে। এরই মধ্যে আর্টসেল তাদের ভক্তদের জন্য নতুন চারটি গান তৈরি করেছে, যা খুব শিগগিরই ‘ইপি’ বা ‘বর্ধিত সংকলন’ হিসেবে প্রকাশ করা হবে। ইপিটির শিরোনাম ‘চতুর্থাংশ’।

গান চারটির নাম— ও আকাশ, একটা নতুন গান, বিদায় কীভাবে জানাই এবং জানি ভুল করেছি। গানগুলো এ মাসের মাঝামাঝি সময় থেকে একটি একটি করে প্রকাশ পাবে আর্টসেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। নতুন চারটি গানের সঙ্গে একটি ডকুমেন্টারিও প্রকাশ করা হবে।

এদিকে এ মাসেই কনসার্ট করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবে ফয়সাল-সাজুরা।

ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন— লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) ও সেজান (বেস গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X