বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল

ব্যান্ড আর্টসেল। ছবি : সংগৃহীত
ব্যান্ড আর্টসেল। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ততা যাচ্ছে তাদের। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহরে থাকছে কনসার্ট। সেই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটের ব্লু বার্ড স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল লিংকন-সাজুদের। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়; ফলে কনসার্টে অংশ নিতে পারেনি দলটি।

বিষয়টি নিয়ে রোববার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল।

বিবৃতিতে আর্টসেল লিখেছে, ‘আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যে কোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!’

এরপর আর্টসেল আরও লিখেছে, ‘এই ভয়াবহ ঘটনায় সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, পরে রাত ৯টার পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। গতকাল সিলেটের কনসার্টের জন্য আমরা আর্টসেল দারুণভাবে প্রস্তুতি নিয়েছিলাম। উদগ্রীব হয়ে ছিলাম সিলেটের আর্টসেল ফ্যানদের মন জয় করার জন্য।’

এরপর আয়োজকদের ধন্যবাদ দিয়ে ব্যান্ডের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘ধন্যবাদ দিতে চাই, সিলেটের অর্গানাইজার ফ্লেমস মিউজিক্যাল ক্লাবকে। একদম শুরু থেকে তারা ছিল অত্যন্ত প্রফেশনাল, বন্ধুসুলভ ও সৌহার্দ্যপূর্ণ। আমরা প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগে আছি এবং তাদের পাশে আছি সব ধরনের সহযোগিতা করতে। আর সিলেটের ফ্যানরাও অনেক সাপোর্টিভ। গতকাল খুব সুশৃঙ্খলভাবে অনেক বড় একটা কনসার্ট হয়ে গেল সিলেটে যেটা একটা বিরল উদাহরণ। আমাদের অনুপস্থিতিতে হাইওয়ে ব্যান্ড আর দর্শক শ্রোতাদের কাছ থেকে ট্রিবিউট পেয়ে এক অসীম ভালোবাসার সাক্ষী হয়ে থাকলাম, তবে আমরা সরাসরি এই ভালোবাসার অংশ হতে পারলাম না। ভালোবাসা, আর্টসেল।’

এদিকে এ মাসেই কনসার্ট করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা।

ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন— লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) ও সেজান (বেস গিটার)।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X