বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষের মডেলকে হুমকি, গায়িকাকে আটক!

জিজি হাদিদ ও দালাল আবু আমনেহ। ছবি : সংগৃহীত
জিজি হাদিদ ও দালাল আবু আমনেহ। ছবি : সংগৃহীত

চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলে বিপাকে পড়ছেন তারকারা। কেউ পাচ্ছেন হুমকি, কাউকে আবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পেয়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। কিছুদিন আগে দিন ইনস্টাগ্রাম পোস্টে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এরপরই নামে-বেনামে মৃত্যুরা হুমকি আসতে থাকে তার কাছে।

ফিলিস্তিনকে সমর্থন করে দেওয়া এই মডেলের ইনস্টাগ্রাম পোস্টকে ভালোভাবে নেননি অনেকে। হতাশা দেখিয়েছেন খোদ ইসরায়েল সরকারও। খবর মার্কিন গণমাধ্যম টিএমজেড।

ইনস্টাগ্রাম পোস্টে ইসরায়েলের সমালোচনা করেন জিজি জানান, হামলায় ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা যেভাবে মারা যাচ্ছে, তা তাকে গভীরভাবে শোকাহত করেছে। এই পেস্টের পরই বিপাকে পড়েন মডেল জিজি হাদিদ। এমনকি তার ব্যক্তিগত নম্বর ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। এতে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এই তারকা। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, হত্যার হুমকি নিয়ে তদন্ত করছে এফবিআই।

অন্যদিকে গাজার সমর্থনে কথা বলায় ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গাজার সমর্থনে পোস্ট করার অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। খবর মিডল ইস্ট আই।

সোমবার (১৬ অক্টোবর) রাতে ইসরাইলের নাজারেথ শহরের বাড়ি থেকে গায়িকাকে আটক করা হয়। পরের দিন মঙ্গলবার ইসরাইলি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় জেরুসালেম পোস্ট।

আমনেহ তার ইনস্টাগ্রামের দুটি পোস্টে লেখেন, ‘স্রষ্টা, আমাকে সাহায্য ও করুণা দিন’ এবং ‘সৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।’ এসব পোস্টের জন্যই তাকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসা করেছে বলেও জানিয়েছে গায়িকার আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X