বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘মেঘের কপাট’ সিনেমার বিনিময়ে দেশে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’

‘অ্যানিমেল’ ও ‘মেঘের কপাট’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘অ্যানিমেল’ ও ‘মেঘের কপাট’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেমা হলে মুক্তির কথা ছিল বলিউড চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এর। কিন্তু নানা জটিলতায় হয়নি। অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে এটি। আগামী বৃস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে বাংলাদেশের সিনেমা হলে দেখা যেতে পারে অ্যানিমেল।

জানা গেছে, সাফটা চুক্তিতে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশি সিনেমা ‘মেঘের কপাট’ ভারতের সিনেমা হলে মুক্তি পাবে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। ইউএই (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণ) সংস্করণটি বাংলাদেশে চলবে, যা গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) থেকে ৩০ মিনিট কম।

সেন্সরের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে আনকাট ছাড়পত্র পেয়েছেন তারা। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে সিনেপ্লেক্সগুলোতে চলবে। পরের দিন মুক্তি পাবে সারা দেশে।

‘অ্যানিমেল’ মুক্তির আগেই ফিল্ম ক্রিটিক্সরা ধারণা করেছিলেন, রণবীরের ক্যারিয়ারে সেরা সিনেমা হতে যাচ্ছে এটি। এর আগে ‘সঞ্জু’ই ছিল এই অভিনেতার হিট ছবি। যা ২০১৮ সালে বক্স অফিসে প্রায় ৬০০ কোটি রুপি আয় করে।

পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে নির্মিত হয়েছে ‘অ্যানিমেল’। রণবীর কাপুর-রাশমিকা মান্দানা ছাড়াও এতে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X