বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রেক্ষাগৃহে শুভশ্রীর পূজায় মাতলেন দর্শক

শুভশ্রী গাঙ্গুলী । ছবি : সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলী । ছবি : সংগৃহীত

শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই নন, ভক্তদের পূজার আসনে এবার বসানো হলো টালিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীকে। মাধুরী দীক্ষিত, হেমা মালিনী কিংবা লতা মঙ্গেশকরের ছবি দিয়ে শ্রদ্ধা জানানোর ইতিহাস যেমন রয়েছে, তেমনি অমিতাভ বচ্চনের নামে কলকাতায় মন্দির বা রজনীকান্তের উপাসনালয়ও একসময় আলোচনায় ছিল। এবার সেই আবেগের ঝড় বইল শুভশ্রীর জন্য।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ধূমকেতু’। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারের সামনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। শুভশ্রীর বিশাল পোস্টারে দুধ ঢেলে ভক্তরা করলেন পূজা, কোথাও আবার ফুলে ফুলে ঢেকে দেওয়া হলো ব্যানার। চারদিকে একটাই স্লোগান, “জয় মা শুভশ্রী!”

গত কয়েক বছরে ছকভাঙা সব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় শক্তির স্বাক্ষর রেখেছেন শুভশ্রী। সামনে রয়েছে একের পর এক বড় প্রজেক্ট— সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র মতো পিরিয়ড ড্রামায় তাকে দেখা যাবে ভিন্ন ভিন্ন রূপে। ‘পরিণীতা’ থেকে শুরু করে নানা স্বাদের সিনেমা ও ওয়েব সিরিজে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি।

কখনও ডিগ্ল্যাম লুকে, কখনও বৃদ্ধার চরিত্রে, প্রতিবারই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন শুভশ্রী। আর তাই অনুরাগীদের চোখে তিনি শুধু অভিনেত্রী নন, হয়ে উঠেছেন এক দেবীসম প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X