কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এক ফোন কলেই শ্রীলেখার সর্বনাশ!

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত
কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত

প্রতারণার শিকার হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এর এক দিন আগেই প্রতারণার শিকার হন তিনি।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অসুস্থতার কারণে বিশেষ দিনটি সেভাবে উদযাপনও করেননি তিনি। কিন্তু জন্মদিনের দিন অভিনেত্রীকে বোকা বানিয়েছেন এক প্রতারক। এ দিন শ্রীলেখার মোবাইল ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করতেই ওই ব্যক্তি অভিনেত্রীকে তার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। অ্যাপটি ডাউনলোড করতেই শ্রীলেখার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেন শ্রীলেখা। ক্যাপশনে তিনি লেখেন, জন্মদিনের আগের দিন বেশ কিছু টাকার স্ক্যাম হলো আমার। তাই জন্মদিনে মনটা ভীষণ খারাপ ছিল। সবাইকে এ ধরনের অ্যাপ ডাউনলোড না করার অনুরোধ জানাচ্ছি।

অভিনেত্রী বলেন, নিজেকে তো চালাক বলতে চাই। কিন্তু আমি তো এখনো বোকা। আমার মতো যেন অন্যরা কেউ এ পরিস্থিতির মুখে না পড়ে, তাই সবাইকে সতর্ক করছি। কত টাকা প্রতারকের জালে হারিয়েছি তা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা খোয়া গেছে। বিষয়টি থানায় জানিয়েছি। পাশাপাশি সাইবার সেলেও জানিয়েছি।

তিনি আরও জানান, তার আর্থিক প্রতারণার শিকার হওয়ার খবর জানা মাত্রই পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখন সবই সময়ের ব্যাপার। তবে খোয়া যাওয়া টাকা ফেরত পাবেন কিনা, তা নিশ্চিত নয় শ্রীলেখা।

সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামী দিনে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে। ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১০

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১১

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১২

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৩

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৪

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৫

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৬

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৭

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৮

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

২০
X