কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কোরিয়ান এক কেজি লবণের দাম ৩০ হাজার টাকা! কী আছে এতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লবণ আমাদের নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভাতের প্লেটে লবণ ছাড়া খাবারের স্বাদই আসে না। বাজারে পাওয়া যায় সাধারণ সাদা লবণ, হিমালয়ের রক সল্ট, পিঙ্ক সল্ট কিংবা নানা ধরনের ডায়েট সল্ট। দামও নাগালের মধ্যেই।

কিন্তু জানেন কি, এক ধরনের কোরিয়ান লবণ আছে যার দাম শুনলে চোখ কপালে ওঠবে? কেজিপ্রতি প্রায় ৩০ হাজার টাকা! নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই লবণের নাম কোরিয়ান বাঁশের নুন বা জুকইওম (Jukyeom)। এত বেশি দামের কারণ কী? আর কেন এই লবণ নিয়ে এত আলোচনা? চলুন জেনে নিই বিস্তারিত—

কীভাবে তৈরি হয় এই লবণ?

জুকইওমকে বলা হয় পৃথিবীর অন্যতম শ্রমসাধ্য প্রক্রিয়ায় তৈরি লবণ। সমুদ্র থেকে আনা সাধারণ নুন ভরে দেওয়া হয় বাঁশের ক্যানিস্টারে। এরপর সেগুলোকে হলুদ কাদামাটি দিয়ে সিল করা হয়। তারপর লোহার চুল্লিতে পাইন কাঠের আগুনে প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১২-১৪ ঘণ্টা ধরে পোড়ানো হয়।

এই পোড়ানোর প্রক্রিয়া একবারে শেষ হয় না। একে নয়বার পর্যন্ত পুনরাবৃত্তি করা হয়। প্রতিবার পোড়ানোর ফলে লবণে যুক্ত হয় বাঁশ ও কাদার খনিজ উপাদান, অশুদ্ধি ছেঁকে বেরিয়ে যায়, আর লবণের স্বাদ হয়ে ওঠে একেবারেই ভিন্ন। কোরিয়ানরা এই অনন্য স্বাদকে ‘গামরোজুং’ (Gamrojung) বলেন। এর রঙ, গঠন ও স্বাদ— সবকিছুতেই আসে বিশেষত্ব।

কেন এত দাম?

মূল কারণ হলো এর দুর্লভ ও প্রাচীন প্রস্তুত প্রণালি, দীর্ঘ সময় ধরে পোড়ানোর ঝামেলাপূর্ণ প্রক্রিয়া এবং তাতে তৈরি হওয়া অনন্য স্বাদ ও খনিজসমৃদ্ধ গুণাগুণ। একে শুধু রান্নার উপাদান নয়, বরং স্বাস্থ্যকর ভেষজ হিসেবেও ধরা হয়।

স্বাস্থ্য উপকারিতা কী কী

কোরিয়ান লোকচিকিৎসায় বহু বছর ধরেই ব্যবহৃত হচ্ছে বাঁশের লবণ। গবেষণাতেও মিলেছে নানা উপকারের প্রমাণ।

১. ক্যানসার প্রতিরোধে সহায়ক

ল্যাব টেস্টে দেখা গেছে, ৯ বার পোড়ানো বাঁশের লবণ কোলন ক্যানসার সেলের বৃদ্ধি ৫০ শতাংশের বেশি রোধ করেছে। Research Gate-এর রিপোর্ট অনুযায়ী, এটি জিহ্বার ক্যানসার সেলেও একই প্রভাব দেখিয়েছে। এ ছাড়া টিউমারের বৃদ্ধিও ধীর করেছে।

২. রোগপ্রতিরোধ ক্ষমতা ও প্রদাহ দমন

২০১৬ সালের এক গবেষণায় বলা হয়, বাঁশের লবণ শরীরে TNF-α, IFN-γ, IL-2 এর মতো সাইটোকাইন বাড়িয়ে ইমিউন প্রতিক্রিয়া উন্নত করে। পেটের সুরক্ষা দেয় এবং সংক্রমণ প্রতিরোধে সহায়ক।

৩. ত্বক ও দাঁতের যত্নে উপকারী

বিশেষ এই লবণটি ত্বকের বার্ধক্য রোধে উপকারী। ত্বকে কোলাজেন এবং ইলাস্টিসিটি বজায় রাখে। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, বাঁশের লবণযুক্ত টুথপেস্ট প্লাক, মাড়ির প্রদাহ এবং দাঁতের এনামেলের ক্ষয় কমায়।

শেষ কথা

নিত্যদিনের খাবারে আমরা যে সাধারণ লবণ ব্যবহার করি, তার সঙ্গে এই জুকইওম লবণের কোনো মিল নেই। এর দাম আকাশছোঁয়া হলেও কোরিয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে এটি স্বাস্থ্যকর ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই বলা যায়, এ লবণ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং শরীরের সুস্থতা রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X