বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্থকষ্টে মমতার দেওয়া উপহার বিক্রি করতে চান তাপস পালের স্ত্রী

তাপস পালের পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
তাপস পালের পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

আর্থিক কষ্টে ভুগছেন ভারতীয় বাংলার সিনেমার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। তাই অভাব থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। অভিনেতা তাপস পাল যখন বেঁচে ছিলেন, তখন ওই ছবি দুটি তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দুটি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, তার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুটি বিক্রি করতে চাই। কেউ ১ কোটি টাকা দিলেও ছবি দুটি বিক্রি করে দেব।’

স্বামী তাপসের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন নন্দিনী। তার ভাষ্য, ‘জানি না তাপসের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করা হলো। আমার স্বামী মারা যাওয়ার পর দিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাকে তিনবার চিঠি দিয়েও কোনো ফিরতি জবাব পাইনি।’ এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তাপসের পরিবারের সঙ্গে পরিচয় আছে। অভিনেতার অকাল মৃত্যু দুঃখজনক। হতে পারে, তার পরিবার কিছু নিয়ে অভিমান করেছে। কিন্তু যখনই তাপসের স্ত্রী আমাকে ফোন কল করেছেন, আমি কথা বলেছি। সাধ্যমতো সাহায্যও করেছি। কিন্তু সবসময় তো আর সব কাজ করা যায় না।’

উল্লেখ্য, টালিউড অভিনেতা তাপস পাল ভারতে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X