কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কথা রাখলেন সালমান খান, ছুটে গেলেন ক্যানসার জয়ী ভক্তের কাছে

ভক্ত জগনবীরের সঙ্গে সালমান খান। ছবি : সংগৃহীত
ভক্ত জগনবীরের সঙ্গে সালমান খান। ছবি : সংগৃহীত

তিনি বলিউডের ভাইজান। কথা দিয়ে কথা রাখার অনন্য এক ব্যক্তিত্ব তিনি। এবারও তাই করলেন। কথা রাখলেন সালমান খান। দেখা করলেন ৯ বছরের ক্যানসার জয়ী ভক্তের সঙ্গে।

জগনবীর মাত্র ৯ বছর বয়সেই ৯ বার কেমোথেরাপি নিয়ে ক্যানসারকে পরাজিত করেছে। এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে জগনবীরের সঙ্গে দেখা করেন সালমান। তখন ওই ভক্তের বয়স ছিল মাত্র ৪ বছর।

তখন টিউমারের জন্য কেমোথেরাপি নিতে এসেছিল জগনবীর। সালমান তার খুদে ভক্তকে কথা দিয়ে এসেছিলেন, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জয়ী হলে আবার তিনি দেখা করবেন। আর ভাইজানের সেই প্রতিশ্রুতির কারণই ছিল জগনবীরের জন্য জীবনযুদ্ধের লড়াইয়ে জয়ী হওয়ার অনুপ্রেরণা। গত বছরই ক্যানসারকে পরাজিত করেছে জগনবীর।

তাই নিজের কথাও রেখেছেন সালমান খান। নিজের খুদে ভক্তের সঙ্গে গত ডিসেম্বরেই দেখা করে এসেছেন তিনি।

এক সাক্ষাৎকারে জগনবীরের মা সুখবীর কৌর বলেন, মাত্র ৩ বছর বয়সে তার ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায়, ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা জগনবীরের মা-বাবাকে পরামর্শ দেন তারা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান।

এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর সবসময় ভাবত, সে হয়তো সালমান খানের সঙ্গে দেখা করতেই মুম্বাই যাচ্ছে। তবে চিকিৎসা করাতে যাচ্ছে সেটা জানতো না জগনবীর।

সুখবীর বলেন, ছেলের এত উৎসাহ দেখে তিনি আর আসল সত্য ফাঁস করেননি। এরপর জগনবীর হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল সালমানের কাছে। তখন সালমান টাটা মেমোরিয়ালে এসেই দেখা করেন জগনবীরের সঙ্গে। সালমানের মুখ আর আর তার হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হয়েছিল তাকে দেখতে আসা মানুষটা সালমানই।

সুখবীর আনন্দের সঙ্গে জানান, তার ছেলে এখন অনেক সুস্থ। ৯৯ শতাংশ দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে। সে এখন স্কুলেও যাচ্ছে।

সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়। বক্স অফিসে ৪শ ৬৬.৬৩ কোটি আয় করে সিনেমাটি। এরপর করণ জোহরের ‘দ্য বুল’-এ দেখা যেতে পারে ভাইজানকে। এছাড়াও যশ রাজ ফিল্মসের ‘পাঠান ভার্সেস টাইগার’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X