কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টালিগঞ্জে পা রাখছেন তিশা

তানজিন তিশা। পুরোনো ছবি
তানজিন তিশা। পুরোনো ছবি

বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত বছর শোনা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে এই অভিনেত্রীর। তবে বিষয়টি নিয়ে এত দিন কথা বলেননি তিশা। এর মধ্যে কয়েকবার কলকাতায় গিয়েছিলেন, সেই খবরে আরও শোরগোল বেঁধেছিল।

অনেকেই ধারণা করেছিলেন, শুটিং করতেই কলকাতা যাচ্ছেন তিনি। তবে গতকাল বিষয়টি পরিষ্কার করেছেন তিশা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিনেত্রী জানান, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সব কিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।

এদিকে বুধবার (৩১ জানুয়ারি) তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’ প্রকাশ পাবে ইউটিউবে। প্রীতি দত্তের পরিচালনায় নাটকটিতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি নাটকটি নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন, অনেক দিন পর একটা কাজ করে খুব ভালো লেগেছে।

আগেও তারিক আনাম স্যারের সঙ্গে অভিনয় করেছি। তবে এবারই প্রথম আমরা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করলাম। নাটকটিতে দারুণ একটি বার্তা আছে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। আমি সেই দায়িত্ব থেকেই নাটকটি করেছি। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X