কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৭ হাজার ২১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪, ঢাকা উত্তর সিটিতে ১৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ১১, রাজশাহী বিভাগে ৪৮ এবং রংপুর বিভাগে ৬ নতুন রোগী ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৫ হাজার ৮৯৪ রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X