মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

নবজাতকের নিউমোনিয়া প্রতিরোধ করার উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জন্মের প্রথম দিন থেকে ২৮ দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। নবজাতকের মৃত্যুর যেসব কারণ রয়েছে, তার বড় অংশজুড়ে রয়েছে নিউমোনিয়া।

বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ ২০২২-এর তথ্য অনুসারে, প্রতি এক হাজার জীবিত জন্ম নেওয়া নবজাতকের মধ্যে ২০ জন মারা যায় এবং তার মধ্যে ৮ ভাগ মৃত্যুর কারণ নিউমোনিয়া।

ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে। ফুসফুসের ছোট ছোট বাতাসভর্তি থলিতে (অ্যালভিওলাই) সংক্রমণের ফলে নিউমোনিয়া হয়। জীবাণুর সংক্রমণ, খাবার কিংবা রাসায়নিক পদার্থ শ্বাসনালিতে ঢুকে যাওয়া অথবা দীর্ঘ সময় ধোঁয়াযুক্ত পরিবেশে থাকার কারণে নিউমোনিয়া হয়। বয়সভেদে শিশুদের জীবাণুর ধরন ভিন্ন। তাই অ্যান্টিবায়োটিক বা চিকিৎসার ধরনেও ভিন্নতা দেখা যায়।

সাধারণত নিউমোনিয়ার উপসর্গ হচ্ছে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। তবে নবজাতকের এসব উপসর্গ না-ও থাকতে পারে। তাই শ্বাসকষ্টের পাশাপাশি তাদের অন্য বিপদচিহ্নগুলো মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং লক্ষ করার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নবজাতকের শ্বাসকষ্ট শান্ত থাকা অবস্থায় যদি নিচের তিনটি লক্ষণের এক বা একাধিক দেখা যায়। » প্রতি মিনিটে শ্বাসের গতি ৬০ বা তার বেশি। » শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ গভীরভাবে দেবে যাওয়া। » শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শব্দ হওয়া।

নবজাতকের বিপদচিহ্ন » অচেতন বা অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া। » খিঁচুনি। » কিছু খেতে না পারা। বুকের দুধ টেনে খেতে না পারা কিংবা বারবার ছেড়ে দেওয়া। » বারবার বমি করা কিংবা যতটুকু খাচ্ছে পুরোটাই বমি হয়ে যাওয়া। » হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়া। » নাক বা জিহ্বা কালো বা নীল বর্ণ ধারণ করা। » যেকোনো ধরনের রক্তপাত। » নবজাতকের ওজন ১ হাজার ৫০০ গ্রামের কম থাকা। » জ্বর অথবা শরীর একেবারে ঠান্ডা হয়ে যাওয়া। » নড়াচড়া একদম কমে যাওয়া।

নিউমোনিয়ার জটিলতা থেকে নবজাতককে রক্ষা করার জন্য যে বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে হবে:- » জন্মের পর সুস্থ নবজাতককে যত দ্রুত সম্ভব মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। ৬ মাস পূর্ণ না হওয়া পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে হবে। » নবজাতককে ধরার আগে হাত ধুয়ে নিতে হবে। » হাঁচি, কাশি, সর্দি থাকলে নবজাতকের কাছ থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে মাস্ক পরে নিতে হবে। » নিউমোনিয়ার লক্ষণ এবং নবজাতকের বিপদচিহ্ন সম্পর্কে মা-বাবার পাশাপাশি পরিবারের সবাইকে অবহিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X