কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল জ্বরে কী খাওয়া উচিত

জ্বর হলে এমন খাবার খেতে হবে যেগুলো সহজে হজম হয়। ছবি : সংগৃহীত
জ্বর হলে এমন খাবার খেতে হবে যেগুলো সহজে হজম হয়। ছবি : সংগৃহীত

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ফলে চারপাশ স্যাঁতসেঁতে হয়ে যায়। এ সময় সাধারণত ঠান্ডা-জ্বর বা ভাইরাল ফ্লু বেশি হয়। সাধারণ ভাইরাল জ্বর ৩-৪ দিনেই ঠিক হয়ে যায়। তবে এখন ডেঙ্গু, এমনকি করোনার ঝুঁকিও আছে, তাই শরীর ও মন ভালো রাখাটা খুব জরুরি।

এই সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) বাড়ানো খুব দরকার। চলুন পুষ্টিবিদ শারমিন নকশীর লেখায় জেনে নিই জ্বরের সময় কী ধরনের খাবার দরকার।

জ্বর হলে শরীরের ভেতরের কার্যক্রম বেড়ে যায়, তাই বেশি শক্তির দরকার হয়। এজন্য এমন খাবার খেতে হবে যেগুলো সহজে হজম হয়, পুষ্টিকর এবং শরীরকে শক্তি দেয়।

এই সময়ের জন্য কিছু দরকারি টিপস:

- বেশি পরিমাণে পানি ও তরল খাবার খান

- প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি খান

- ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি খান

- প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন

- পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) অবশ্যই দরকার

সহজলভ্য ভিটামিন সি-র উৎস

আমলকী, পেয়ারা, লেবু, জাম্বুরা—এসব ফলে প্রচুর ভিটামিন সি থাকে। উদাহরণ হিসেবে:

- ১০০ গ্রাম আমলকীতে প্রায় ৪৩৪ মি.গ্রাম

- পেয়ারায় ২১০ মি.গ্রাম

- লেবুতে ৬৩ মি.গ্রাম

- জাম্বুরায় ১০৫ মি.গ্রাম ভিটামিন সি পাওয়া যায়

কোন খাবারগুলো খাবেন?

আমিষ বা প্রোটিনের উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, বীজ

ভিটামিন সি-এর উৎস: পেয়ারা, আমলকী, লেবু, মালটা, কমলা, কালো জাম, জাম্বুরা, বিলাতি তেঁতুল, লটকন, আনারস, টমেটো, কাঁচামরিচ, পালংশাক, পুঁইশাক, ধনেপাতা, ব্রকলি, ক্যাপসিকাম, মিষ্টি আলু, বাঁধাকপি, করলা, উচ্ছে, সজনে ডাঁটা, নিমপাতা, শালগম পাতা ইত্যাদি

তরল খাবার: চিকেন স্যুপ, সবজি স্যুপ, ডাবের পানি, লেবুর শরবত, মালটা বা কমলার রস, ফলের স্মুদি, দুধ, দই, আদা-চা, লেবু-চা, মসলা-চা, লাল চা ইত্যাদি

যখন জ্বরে থাকবে খেতে কষ্ট হতে পারে, কিন্তু হালকা ও পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়া খুবই জরুরি। এতে শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X