কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়ার রোগ জিবিএস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গিয়ান-বারে সিনড্রোম, সংক্ষেপে জিবিএস, একটা বিরল কিন্তু বিপজ্জনক রোগ। অনেকেই এই রোগের নাম শোনেননি, কিন্তু একে অবহেলা করলে সেটি পক্ষাঘাত (প্যারালাইসিস) পর্যন্ত নিয়ে যেতে পারে।

এই রোগে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) ভুল করে স্নায়ুতন্ত্রকে (nerves) আক্রমণ করে। ফলে ধীরে ধীরে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যেতে থাকে। কেউ কেউ হাঁটতে পারেন না, খাবার গিলতে পারেন না, এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।

সাধারণত কাদের হয়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে :

- ৩০-৩৫ বছর বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়

- পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি নারীদের তুলনায় একটু বেশি

- যে কোনো বয়সেই এই রোগ হতে পারে

জিবিএসের লক্ষণ

শুরুর দিকে লক্ষণগুলো হালকা হয়, তাই বোঝা মুশকিল। তবে কিছু লক্ষণ আছে যেগুলো নজরে রাখলে বোঝা যেতে পারে :

- প্রথমে পায়ের পাতা, আঙুল বা গোড়ালিতে ঝিনঝিনে ভাব, অবশতা বা সুই ফোটানোর মতো অনুভূতি

- পায়ের দুর্বলতা উপরের দিকে ছড়িয়ে পড়ে — কোমর, হাত, মুখ পর্যন্ত

- হাঁটতে বা সিঁড়ি ভাঙতে কষ্ট হয়

- চিবাতে, গিলতে, কথা বলতে অসুবিধা হয়

- নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় ভেন্টিলেটরের দরকার হয়

- ক্লান্তি, দুশ্চিন্তা ও মন খারাপ লাগা হতে পারে

- অনেকে সামনে কিছু থাকলেও দুটো করে দেখতে পান (Double Vision)

সবচেয়ে গুরুতর অবস্থা হলে, রোগীকে আইসিইউতে ভর্তি করাতে হতে পারে। এমন লক্ষণ মানেই জিবিএস, তা নয়। অন্য রোগেও এমন হতে পারে। তাই দেরি না করে চিকিৎসকের কাছে যান।

এই রোগ কেন হয়?

জিবিএস হওয়ার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে গবেষণায় দেখা গেছে, এটি অনেক সময় ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের পরে হতে পারে, যেমন :

- জিকা ভাইরাস

- এপস্টাইন বার ভাইরাস

- এইচআইভি

- হার্পিস

- ফ্লু বা ডায়রিয়ার পরে কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ

কখনো কখনো ফ্লুর টিকা নেওয়ার পরও এটি হতে পারে, তবে এটা খুবই বিরল।

জিবিএস কীভাবে ধরা পড়ে?

প্রথম দিকে বোঝা কঠিন, তাই ডাক্তাররা কয়েকটি পরীক্ষা করেন :

- রিফ্লেক্স পরীক্ষা – শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে কি না

- স্নায়ু ও পেশির ইলেকট্রিক্যাল টেস্ট

- রক্ত পরীক্ষা

- ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা (Spirometry)

- লাম্বার পাংচার – মেরুদণ্ড থেকে তরল নিয়ে পরীক্ষা

চিকিৎসা কীভাবে হয়?

জিবিএস ধরা পড়লে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি হতে হবে। পুরোপুরি ভালো হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

চিকিৎসার মূল দিকগুলো

- ইমিউনোথেরাপি – রোগ প্রতিরোধ ক্ষমতাকে শান্ত করা হয় যেন সেটা স্নায়ুর ক্ষতি না করে

- প্লাজমা এক্সচেঞ্জ বা ইমিউনোগ্লোবুলিন – রক্ত থেকে ক্ষতিকর অ্যান্টিবডি সরানো হয়

- ব্যথা কমানোর ওষুধ

- রক্ত জমাট না বাঁধার জন্য ওষুধ ও কমপ্রেশন স্টকিংস

- ফিজিওথেরাপি – পেশি সচল রাখতে

- শ্বাস নিতে সমস্যা হলে ভেন্টিলেটর সাপোর্ট

- মানসিক সমস্যা হলে থেরাপি বা কাউন্সেলিং

সুস্থ হওয়া কি সম্ভব?

ভাগ্য ভালো হলে, লক্ষণ দেখা দেওয়ার ৭-১৪ দিনের মধ্যে চিকিৎসা শুরু করলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।

কেউ কেউ ২-৩ সপ্তাহের মধ্যেই উন্নতি দেখাতে পারলেও, কারও কারও ক্ষেত্রে ৬ মাস, ১ বছর বা ৩ বছর পর্যন্ত সময় লাগে। মনে রাখবেন, দেরি করে চিকিৎসা শুরু করলে কিছু স্থায়ী দুর্বলতা থেকে যেতে পারে। তবে প্রাণঘাতী জটিলতাও (যেমন : শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক, ইনফেকশন) হতে পারে, তাই সময়মতো চিকিৎসা খুবই জরুরি।

চিকিৎসার পরেও মাঝে মাঝে চেকআপ করতে হয় যেন রোগ আবার ফিরে না আসে।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X