কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

কিডনির ওপর অতিরিক্ত লবণের প্রভাব জানালেন চিকিৎসক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের অনেকেরই খাবারে একটু বেশি লবণ না থাকলে খাওয়ায় মজা লাগে না। কেউ কেউ আবার খাবারের ওপর আলাদা করে লবণ ছিটিয়ে খান। কিন্তু এই অভ্যাসটাই হতে পারে কিডনির জন্য বড় ক্ষতির কারণ। সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে চেন্নাইয়ের এআইএনইউ হাসপাতালের সিনিয়র ইউরোলজিস্ট ও নির্বাহী পরিচালক ডা. ভেঙ্কট সুব্রামানিয়াম জানিয়েছেন, অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য কতটা বিপজ্জনক এবং তা থেকে বাঁচার উপায় কী হতে পারে।

ডা. ভেঙ্কট বলেন, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে, প্রতিদিন কতটা লবণ খাচ্ছি। কিন্তু এই অতিরিক্ত লবণ সময়ের সঙ্গে সঙ্গে শরীরে নানা সমস্যা তৈরি করে—যেমন উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর, এমনকি কিডনি বিকল হওয়া পর্যন্ত।

যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে বা ঝুঁকিতে আছেন, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। চিকিৎসকের মতে, রান্নায় সামান্য পরিবর্তনই বড় পার্থক্য আনতে পারে।

তিনি জানান, খাবারের স্বাদ বজায় রাখতে বেশি লবণের দরকার নেই। চাইলে লেবু, গোলমরিচ, রসুন বা অন্য প্রাকৃতিক মসলা ব্যবহার করা যেতে পারে। এগুলো খাবারে স্বাদ ও গন্ধ যোগ করে, আবার লবণের পরিমাণও কমায়।

ডা. ভেঙ্কট সতর্ক করে বলেন, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারে অনেক বেশি লবণ থাকে—যা আমরা টেরও পাই না। রান্নায় কম লবণ ব্যবহার করলেও এসব খাবারের মাধ্যমে সোডিয়াম গ্রহণ বেড়ে যায়। তাই বাজার থেকে খাবার কেনার সময় লেবেল দেখে নেওয়া খুব জরুরি। যতটা সম্ভব কম সোডিয়ামযুক্ত খাবার বেছে নিতে হবে।

চিকিৎসকের মতে, প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে। রান্নার অভ্যাসে সচেতনতা আনলে ও প্রক্রিয়াজাত খাবার কমালে কিডনির ওপর চাপ কমবে। ডা. ভেঙ্কটের পরামর্শ—আজ থেকেই অল্প অল্প পরিবর্তন শুরু করুন, এতে ভবিষ্যতে কিডনি থাকবে অনেক বেশি নিরাপদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X