বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

একটিমাত্র ভুলে চা হয়ে যায় বিষ

চায়ের কাপ
চায়ের কাপ। ছবি : সংগৃহীত

চা—আমাদের জীবনের আবেগের আরেক নাম। দিনের শুরুতে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা যেন একটু প্রশান্তি এনে দেয়। কিন্তু জানেন কি, শুধু একটা সাধারণ ভুলেই এই প্রিয় পানীয়টি স্বাস্থ্যহানিকর এমনকি ক্ষতিকরও হয়ে যেতে পারে?

সম্প্রতি পুষ্টিবিদ লিমা মহাজন একটি ভিডিওতে দেখিয়েছেন, আমরা কী ভুলটা করে থাকি এবং কীভাবে একটু সচেতন হলে চা হতে পারে একেবারে স্বাস্থ্যকর।

কী ভুলে চা হয়ে যাচ্ছে ‘বিষ’?

আমরা অনেকেই চা বানাতে গিয়ে তা বারবার ফুটাই, কিংবা অনেকক্ষণ ধরে চা পাতা জ্বাল দিই। এতে চায়ের মধ্যে থাকা ট্যানিন নামে এক উপাদান অতিরিক্ত পরিমাণে বের হয়ে আসে।

যদিও ট্যানিনের কিছু উপকার আছে, তবে বেশি হলে তা শরীরের ক্ষতি করতে পারে। যেমন:

- গ্যাস ও পেট ফাঁপা

- আয়রন শোষণে সমস্যা

- দাঁত, লিভার, কিডনি ও হার্টের ওপর নেতিবাচক প্রভাব

এ ছাড়া অনেকেই একবার বানানো চা বারবার গরম করে পান করেন, যা চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ধ্বংস করে ফেলে।

আরও পড়ুন : প্রচণ্ড মাথাব্যথা দূর করতে যা করবেন

# আজ আন্তর্জাতিক যুব দিবস

তাহলে চা বানানোর সঠিক ও স্বাস্থ্যকর উপায় কী?

লিমা মহাজনের দেওয়া চা তৈরির স্বাস্থ্যকর রেসিপি হলো এইভাবে—

প্রথম ধাপ: এক পাত্রে পানি ফুটান।

- মসলার সংযোজন: এতে মৌরি, দারুচিনি, লবঙ্গের মতো কিছু ভেষজ উপাদান দিন। ফুটতে দিন ৩-৪ মিনিট।

- চা পাতা ব্যবহার: একটি কাপ বা পাত্রে চা পাতা রাখুন, এরপর মসলাযুক্ত গরম পানি চায়ের ওপর ঢালুন। ১ মিনিট ঢেকে রাখুন।

- দুধ যোগ: আলাদা করে দুধ ফুটিয়ে, প্রয়োজন অনুযায়ী চায়ে মেশান।

- এবার আবার ১ মিনিটের মতো ঢেকে রাখুন। তারপর ছেঁকে নিয়ে গরম গরম উপভোগ করুন।

অতিরিক্ত পরামর্শ:

চা কখনো বারবার গরম করবেন না। এতে পুষ্টিগুণ নষ্ট হয় এবং শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

একবারে যতটা খাবেন, ততটাই তৈরি করুন।

গরম থাকতেই চা পান করুন, এতে স্বাদও পাবেন, উপকারও।

এক কাপ ভালোভাবে বানানো চা শুধু আপনার মনকেই চাঙ্গা করে না, শরীরেরও উপকারে আসে। তাই এবার থেকে একটু সচেতন হোন—প্রিয় চা-কে বিষ নয়, বানিয়ে তুলুন আরও স্বাস্থ্যকর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১১

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১২

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৩

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৪

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৫

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৬

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৭

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৯

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

২০
X