কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মুরগির লেগ পিস না পাঁজর, কোন অংশের মাংসে উপকার বেশি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঘরে ঘরে প্রতিদিনের খাবারের তালিকায় মুরগির মাংস এক অপরিহার্য উপাদান। ভুনা, ঝোল, বিরিয়ানি কিংবা ফ্রাই—যেভাবেই হোক না কেন, এই মাংসের জনপ্রিয়তা সব বয়সীদের মাঝেই সমান। তবে খাওয়ার সময় এক সাধারণ বিতর্ক প্রায়ই শোনা যায়, মুরগির লেগ পিস ভালো নাকি পাঁজরের মাংস? বিশেষ করে শিশুদের পছন্দ লেগ পিস হলেও অনেক অভিভাবকই চিন্তায় ভুগেন যে, কোন অংশটা আসলে শরীরের জন্য বেশি উপকারী। চলুন তাহলে পুষ্টিবিদদের ভাষ্য জেনে নিই—

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে পুষ্টিবিদদের বরাত দিয়ে বলা হয়েছে, মুরগির শরীরের পাঁজরের অংশের মাংসই সবচেয়ে বেশি উপকারী। পুষ্টিগুণের দিক থেকে এটি পায়ের মাংসের চেয়ে অনেক এগিয়ে।

পুষ্টিবিদদের ব্যাখ্যায় জানা যায়, পাঁজরের মাংসে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। নিয়মিত শরীরচর্চা করেন এমন ব্যক্তি বা যাদের কাজেই শারীরিক পরিশ্রম বেশি, তাদের জন্য এই অংশের মাংস বিশেষভাবে উপকারী। এছাড়া পাঁজরের অংশে থাকা পরিমাণমতো ফ্যাট শরীরের শক্তি সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখে।

অন্যদিকে, লেগ পিস বা পায়ের অংশের মাংস খেতে সুস্বাদু হলেও এতে পাঁজরের তুলনায় প্রোটিন কিছুটা কম এবং ফ্যাটের গঠনও তুলনামূলক কম কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে, পুষ্টিগুণের দিক থেকে মুরগির অন্যান্য অংশের চেয়ে পাঁজরের মাংসই শরীরের জন্য বেশি উপকারী বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X