কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

চিনি খেলে কি ডায়াবেটিস হয়? কী বলছেন বিশেষজ্ঞরা 

চিনি। ছবি : সংগৃহীত
চিনি। ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই প্রয়োজন এক কাপ চা বা কফি। তারপর কাজের ফাঁকে, কাজের চাপে, বিকেলের নাশতায় প্রয়োজন এক কাপ চা। আর বন্ধুদের আড্ডায় চা না হলে চলেই না। চা-কফিতে এক চামচ চিনি, মিষ্টি মুখরোচক ডেজার্ট, বা রোজকার খাবারে থাকে চিনি।

এখন প্রশ্ন হলো, এ চিনি কি আমাদের ডায়াবেটিসের দিকে ঠেলে দিচ্ছে? চিনি আর ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন। এই মিষ্টি উপাদান কি সত্যিই ডায়াবেটিসের মূল কারণ, নাকি এর পেছনে আরও জটিল কিছু লুকিয়ে আছে? বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এর উত্তর।

প্রতিবেদনে বলা হয়, চিনি বেশি খাওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু চিনি বা মিষ্টিজাতীয় খাবার ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে পরোক্ষ প্রভাবক হিসেবে কাজ করে থাকে।

এ বিষয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, চিনি খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে মিষ্টি বেশি খাওয়ার অভ্যাস ওজন বাড়াতে পারে। আর ওজন বৃদ্ধি পরোক্ষভাবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মেডিকেল নিউজ টুডে জানায়, অতিরিক্ত চিনি খাওয়া সরাসরি ডায়াবেটিস ঘটায় না। তবে এটি স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিস-সংশ্লিষ্ট অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। ফলে ব্যক্তি সহজেই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে:

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নির্দিষ্ট কোনো লক্ষণ না থাকলেও কিছু সংকেত ডায়াবেটিসের ইঙ্গিত দেয়। এর মধ্যে রয়েছে:

১. ঘন ঘন প্রস্রাব এবং তীব্র পিপাসা।

২. দুর্বলতা ও মাথা ঘোরার অনুভূতি।

৩. অতিরিক্ত ক্ষুধা।

৪. সময়মতো খাবার না খেলে রক্তে শর্করা কমে যাওয়া।

৫. মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বৃদ্ধি।

৬. কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।

৭. ক্ষত বা কাটাছেঁড়া দীর্ঘদিনেও না সারা।

৮. ত্বকে শুষ্কভাব, খসখসে ও চুলকানি।

৯. মেজাজ খিটখিটে ও বিরক্তি।

১০.দৃষ্টিশক্তি কমে যাওয়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X