মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলেই ওয়াশরুমের দরজায় ফাঁস দিলেন অফিস সহকারী

নিহত পিপলু সরকার
নিহত পিপলু সরকার। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মৎস্য কর্মকর্তার অফিস থেকে পিপলু সরকার (৩৫) নামের এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে অফিস ওয়াশরুমের দরজায় নিজের শার্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টা থেকে পিপলু সরকারের স্ত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তিনি স্বামীর এক বন্ধুকে ফোন করলে, ওই বন্ধু অফিসে গিয়ে পিপলুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও পুলিশকে খবর দেন।

এ বিষয়ে শাল্লা উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে বিষয়টি সম্ভবত পারিবারিক। অফিসের কোনো আনুষ্ঠানিক কারণে এমনটা ঘটেনি। আমি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিজের গায়ের শার্ট ব্যবহার করে অফিসে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X