বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘি খেতে শুধু ভালোই লাগে না, এটি শরীরের জন্যও উপকারী—এই কথাটা আমরা অনেকেই জানি। রান্নায় ঘি ব্যবহারের রেওয়াজও অনেক পুরোনো। কিন্তু ইদানীং এক নতুন ধারা দেখা যাচ্ছে—চায়ের সঙ্গে ঘি মিশিয়ে খাওয়ার চল। অনেকেই বলছেন, এটা নাকি হজমের জন্য দারুণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকের মনেই এখন প্রশ্ন—এই ‘ঘি চা’ কি সত্যিই শরীরের জন্য ভালো?

চলুন, এবার দেখে নিই কী বলছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এক ভিডিওতে আয়ুর্বেদ চিকিৎসক ডা. শিল্পা অরোরা দেখিয়েছেন, কীভাবে ঘি দিয়ে চা বানাতে হয় এবং এটি খেলে শরীরে কী ধরনের উপকার হতে পারে। তিনি বলেন, প্রতিদিন সকালে খালি পেটে ব্ল্যাক টি-র সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে খেলে হজম ভালো হয়, অ্যাসিডিটি কমে এবং পেটের সমস্যা দূর হয়। তার মতে, এটা একটি পুরোনো আয়ুর্বেদিক পদ্ধতি।

শুধু তাই নয়, শিল্পা জানান, আমেরিকান ডায়েট অ্যাসোসিয়েশন নাকি এই ঘি চা অনেক দাম দিয়ে বিক্রি করে। তাই ঘরে বসেই যদি সহজে বানিয়ে খাওয়া যায়, তাহলে ভালো ফল পাওয়া সম্ভব।

এই নিয়ে পুষ্টিবিদ অঞ্জনা কালিয়া বলেন, ঘি-তে থাকে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনি এ, ডি ও ই—যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকারি। চায়ের সঙ্গে ঘি খেলে হজম শক্তি বাড়ে, ত্বক ভালো থাকে এবং হাড়ের জোড়াগুলোও আরাম পায়।

তাহলে ঘি চা নাকি ঘি কফি—কোনটা ভালো?

এই প্রশ্নে অঞ্জনা জানান, দুটিতেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই দুটোই উপকারী। তবে কফিতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকার কারণে যাদের উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যা আছে, তাদের জন্য ঘি কফি না খাওয়াই ভালো। এই ক্ষেত্রে ঘি চা-ই হতে পারে স্বাস্থ্যকর ও নিরাপদ বিকল্প।

সতর্কতা : যদিও ঘি চা অনেকের জন্য উপকারী হতে পারে, তবে যেকোনো নতুন কিছু খাদ্যাভ্যাস শুরু করার আগে একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X